আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্প্যানিশের চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর খেলবে মেসি : জাভি

স্প্যানিশের চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর খেলবে মেসি : জাভি

দশ বছর ধরে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বার্সার হয়ে ভুরি ভুরি সংগ্রহশালায় জমাও করেছেন তিনি। অথচ তারই সর্তীথ জাভি মনে করছেন, ‘স্প্যানিশ লিগের চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর পারফরমেন্স করতে পারবেন মেসি। কারণ ইংলিশ লিগ অনেক আক্রমণাত্মক। তাই অনেক জায়গা নিয়ে খেলতে পারবেন তিনি।’

 

বার্সেলোনার প্রাণপুরুষ মেসি, এমন কথা বলাই যায়। কারণ পারফরমেন্সের সবটুকু ঢেলে দিয়ে দলকে বহুবার সর্বোচ্চ সাফল্য তিনি। শুধু দলকেই নয়, বার্সার জার্সি গায়ে ব্যক্তিগত অর্জনের পাল্লাটাও বেশ ভারী মেসির। ডিভিশন ছাড়ার পর বার্সেলোনার হয়ে ৪৩৭টি ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন ৩৬৪টি।

 

লা-লিগায় বার্সেলোনার হয়ে মেসির এতো সাফল্যের পাওয়ার পরও মন ভরেনি তারই সতীর্থ জাভির। লা-লিগার চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর খেলবে মেসি- এমনটাই মনে করেন জাভি। বলেন, ‘স্প্যানিশ লিগের চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর পারফরমেন্স করতে পারবেন মেসি। কারণ ইংলিশ লিগ অনেক বেশি আক্রমণাত্মক। ফলে ডিফেন্সটা অনেক বেশি সহজ থাকে। আর মেসি যেহেতু আক্রমণভাগের খেলোয়াড়, তাই প্রতিপক্ষের ডিফেন্স সহজ হওয়ার সুযোগটা ভালোভাবে কাজে লাগতে পারবে। এ ছাড়া অনেক জায়গা নিয়ে খেলতেও পারবেন তিনি।’

 

কাগজে কলমে বর্তমানে বার্সেলোনার আক্রমণভাগ বিশ্বসেরা। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স তেমনটা বলছে না। তবে এটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন জাভি, ‘নেইমার-মেসি জুটিটি এক সাথে অনেকগুলো ম্যাচ খেলেছে। তাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। সুয়ারেজ এই দুই খেলোয়াড়ের সাথে অল্প কিছু ম্যাচ খেলতে পেরেছে। তাদের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগবেই। তবে যেই কয়টা ম্যাচ এক সাথে খেলেছে, তাতে ভালোই পারফরমেন্স করেছে। ভবিষ্যতে আরও ভালো খেলবে এই ত্রয়ী।’

 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাকায় এখন কাব ফুটবলে বিরতি চলছে। আগামী সপ্তাহ থেকে আবারও মাঠের লড়াইয়ে নামবে দলগুলো। ২২ নভেম্বর লা-লিগায় সেভিয়ার বিপক্ষে নিজেদের ১২তম ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। বর্তমানে ১১ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা। সমানসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের।

শেয়ার করুন

পাঠকের মতামত