আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপে অধিনায়ক নির্বাচনে পাপনকে দায়িত্ব দিয়েছে বোর্ড

এশিয়া কাপে অধিনায়ক নির্বাচনে পাপনকে দায়িত্ব দিয়েছে বোর্ড

আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণার সময়সীমা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল তার আগেই দল ঘোষণার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সেটি পেছানো হয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ তারিখের আগেই দল ঘোষণা করা হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এতদিন কেন সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেননি, সে প্রশ্ন বড় হয়ে ওঠে গতকালের সংবাদ সম্মেলনে। যতবারই এ প্রশ্ন হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস একই উত্তর দিয়েছেন– ‘আমরা সবাই আজ (গতকাল) সভাপতিকে দায়িত্ব দিয়েছি, যাদের নাম এসেছে তাদের সঙ্গে কথা বলে অধিনায়ক ঠিক করতে।’ এই যারা বলতে সাকিব। কারণ পরিচালনা পরিষদের গতকালের জরুরি সভায় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচনের প্রশ্নে সাকিবকে নিরঙ্কুশ সমর্থন করায় লিটন কুমার দাস বা মেহেদী হাসান মিরাজের নাম আসেনি। যদিও ব্রিফিংয়ে জালাল ইউনুস সাকিবের সঙ্গে এ দুটি নামও জুড়ে দিতে ভুল করেননি। বিসিবির এ পরিচালক জানান, দু-এক দিনের মধ্যে সাকিবের সঙ্গে ফোনে কথা বলে অধিনায়ক ঘোষণা করা হবে।

অধিনায়ক নির্বাচনে সাকিবকে কোনো শর্ত দেবে না বোর্ড। বরং বাঁহাতি এ অলরাউন্ডারের মতামত ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হবে। জালাল ইউনুস বলেন, ‘সাকিবের মত জানা হবে সে কীভাবে কী করতে চায়।’ বিসিবি সভাপতি সাকিবের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন তিনি তিন সংস্করণে অধিনায়ক থাকতে চান কিনা। ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার রাজি থাকলে বোর্ড আপত্তি করবে না। তবে সাকিবের দিক থেকে কোনো পরামর্শ থাকলে, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বিসিবি।

যদিও বোর্ড কর্তাদের অনেকের ধারণা, সাকিবের সঙ্গে সভাপতি পাপনের কথা হয়ে গেছে। তিনি রাজি হওয়ার পরই জরুরি সভা ডেকে পরিচালকদের সমর্থন নেওয়া। একজন কর্মকর্তা যেমন বলেন, ‘সাকিবের মত না থাকলে জরুরি মিটিং ডাকা হতো না। বোর্ড সভাপতি এত কাঁচা লোক নন যে, নিশ্চিত না হয়ে বা সাকিবের মত না নিয়ে বোর্ডের সিদ্ধান্ত জানতে চাইবেন। যোগাযোগ না করে সিদ্ধান্ত নিলে সাকিব নাও তো করে দিতে পারে। তখন কী হবে?’

যাই হোক না কেন, বিসিবি সভাপতি সাকিবকে আগে থেকেই অধিনায়ক ঠিক করে রেখেছেন। জরুরি সভায় সভাপতির কথা থেকেই পরিচালকরা তা বুঝে নিয়েছেন। পরিচালকদের সবাই সাকিবকে সমর্থন করায় পাপন হেসে বলেছেন, ‘তাই তো বলি সাকিব ছাড়া আর কে অধিনায়ক হবে।’

কথা হোক বা নাই হোক সাকিব-ই যে বিশ্বকাপ দলের অধিনায়ক, তাতে কোনো সন্দেহ নেই। এশিয়া কাপের দল ঘোষণার দিনই অধিনায়ক ঘোষণা করা হবে। আজ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় পৌঁছালে নির্বাচক কমিটির সভায় দল চূড়ান্ত করা হবে। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা সাকিবের মতামত নেওয়া হবে জুমে। আশা করা হচ্ছে, দুই থেকে তিন দিনের মধ্যে অধিনায়কের পাশাপাশি দল ঘোষণা করতে পারবে বোর্ড। সাকিব টেস্টের নেতৃত্ব ছেড়ে দিতে চাইলে সে বিষয়টিও জানানো হবে একই সঙ্গে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত