আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভ্রমণের শেষ দিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিশ্বকাপের ট্রফি

ভ্রমণের শেষ দিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিশ্বকাপের ট্রফি

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের শেষ দিন আজ বুধবার। শেষ দিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিশ্বকাপের ট্রফিটি। রাজধানীর কারওয়ানবাজারস্থ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে শুরু হয়েছে ট্রফি প্রদর্শনী। নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তোলার সুযোগ পাবেন ভক্তরা। এর জন্য প্রয়োজন হবে না কোনো টিকিট। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ট্রফিটি থাকবে রাত ৮টা পর্যন্ত।

অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি। বসুন্ধরা সিটি থেকে রাতেই কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়বে বিশ্বকাপ ট্রফি। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সবার আগে ক্রিকেটাররা ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের হাতে করে বিশ্বকাপ ট্রফিটি মিরপুরে মূল মাঠে আনা হয়। গ্রুপ ছবি তোলার পর আলাদা করেও ছবি তোলেন ক্রিকেটাররা। কখনো তানজিম সাকিব, কখনো ফটোগ্রাফারের দায়িত্ব নেন রিশাদ হোসেন। ট্রফি ছেড়ে যাওয়ার আগে তো চুমুই এঁকে দিয়ে যান শামীম হোসেন পাটোয়ারী।

ক্রিকেটারদের ছবি তোলার পর্ব শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় মাঠের মাঝখানে উইকেটের ওপর। ওখানে শুরুতে ফটো সেশন-ভিডিও করা হয় আইসিসির জন্য। পরে ছবি তোলেন মাঠকর্মীরাও। তাদের চোখেমুখেও ছিল উচ্ছ্বাস ও আনন্দের প্রতিচ্ছবি।এরপর ট্রফি নিয়ে আসা হয় মিডিয়া প্লাজায়। ততক্ষণে অবশ্য কাঁচের বাক্সে বন্দি করা হয়। সেখানে বিকেএসপির ক্রিকেট বিভাগের ছাত্র, গণমাধ্যম কর্মী ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ছবি তোলেন। নারী ক্রিকেটাররা দল বেঁধে এসেছিলেন ট্রফির সঙ্গে ছবি তুলতে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্ষুদে শিক্ষার্থীরাও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত