আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসিকে পেছনে ফেলে রোনালদোর ‘হ্যাটট্রিক’

মেসিকে পেছনে ফেলে রোনালদোর ‘হ্যাটট্রিক’

খেলোয়াড়ি জীবনে গোল, শিরোপাসহ প্রায় সবক্ষেত্রেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের খেলায় দুজন এখন দুই প্রান্তে। একজন সৌদি লিগ মাতাচ্ছেন, আরেকজন ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে। তবে এখনও দুজনের প্রতিদ্বন্দ্বিতার ধার কমেনি। ভক্ত-সমর্থকদের আগ্রহ কি কমেছে? মোটেও না। সোশ্যাল মিডিয়ায় কার কত অনুসারী এসব নিয়েও তর্ক চলে হরহামেশা।

তেমনই এক প্রতিযোগিতায় সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন।

গত মাসে মেসিকে টপকে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার বিষয়টি নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। এবার ২০২৩ সালের ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি হলেন সিআরসেভেন।

তালিকাটি তৈরি করেছে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। তাদের ডেটা অনুযায়ী, রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ৬০ কোটি। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত