আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

জামাল এখন আর্জেন্টাইন ক্লাবের

জামাল এখন আর্জেন্টাইন ক্লাবের

আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার চুক্তি নিয়ে ‘রহস্যময়’ আচরণ ও জলঘোলা পরিস্থিতির অবসান হয়েছে। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। এর আগে বুয়েন্স আয়ার্সের ক্লাবটির সঙ্গে জামালের দেড় বছরের চুক্তি করার কথা শোনা যাচ্ছিল।

বেশ কয়েক মাস আগে থেকেই সোল দা মায়োর সঙ্গে জামালের আলোচনা চলে আসছে। তবে বিষয়টি নিয়ে এতদিন মুখ খোলেননি তিনি। এরই মাঝে আগামী মৌসুমেও জামাল তাদের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানায় বাংলাদেশি ক্লাব শেখ রাসেল। পরবর্তীতে সর্বশেষ গতকাল (বৃহস্পতিবার) রাতে তিনি ক্ষুদে বার্তা পাঠিয়ে আজ আর্জেন্টিনায় চুক্তি অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

নতুন ক্লাবের সঙ্গে যাত্রা প্রসঙ্গে জামাল বলেন, ‌‘আমার অভিজ্ঞতা অনুযায়ী এই ক্লাবকে সাহায্য করতে চাই। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমার। সে অনুসারে দলে নতুন প্রাণশক্তি দিতে চাই। আমি চাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোল দা মায়োকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে।’

আজ রাত সোয়া ৯টায় নিজের ফেসবুক পেইজ থেকে জামাল চুক্তি সম্পন্ন অনুষ্ঠানের লাইভ ভিডিও প্রকাশ করেন। স্প্যানিশ ভাষায় জামালকে প্রশ্ন করা হলে দোভাষীর সাহায্যে তার উত্তর দেন তিনি। শুরুতে ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো স্বাগত জানান জামালকে। এছাড়া তাকে দেওয়া ক্লাবের প্রতিশ্রুতি রক্ষার কথাও জানান ভালদেবেনিতো।

পরবর্তীতে সোল দা মায়োর জার্সি হাতে ফটোসেশনের পর তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত