আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

তানজিম সাকিব কলম্বো,এবাদত ইংল্যান্ডে পৌঁছেছে

তানজিম সাকিব কলম্বো,এবাদত ইংল্যান্ডে পৌঁছেছে

এবাদত হোসেন চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন। তার জায়গায় ডাকা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।

তবে সাকিবের যেহেতু টিকিট কাটা ছিল না, তাই দলের সঙ্গে তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি। আজ (সোমবার) একাই কলম্বোতে পৌঁছেছেন সাকিব। সেখান থেকে পাল্লেকেলে যাবেন।

এদিকে বিশ্বকাপের আগে সুস্থ এবাদতকে পেতে মরিয়া বিসিবি। তাই এ পেস বোলারের হাঁটুর চিকিৎসার জন্য আগে থেকেই তাকে বাইরে পাঠানোর চিন্তা-ভাবনা চলছিল।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দু’দিন আগে জাগো নিউজকে জানিয়েছিলেন, ‘এবাদতকে বাইরে পাঠানোর চেষ্টা চলছে। একাধিক দেশে কথা হচ্ছে। এখন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সাপেক্ষে তাকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

রোববার বিকেলে জানা যায়, এবাদতের ইংল্যান্ডে যাওয়ার বন্দোবস্ত হয়েছে। বিদেশে ডাক্তারের সাথে কথাবার্তা হয়েছে। কবে কোথায় কোন চিকিৎসক এবাদতকে দেখবেন, সেটাও চূড়ান্ত হয়েছে।

চিকিৎসা নিতে আজ ইংল্যান্ডে পৌঁছেছেন এবাদত। দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, ২৯ আগস্ট মঙ্গলবার ইংল্যান্ড বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবাদতের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত