আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ব্যাটিংয়ে অচেনা বাংলাদেশ!

ব্যাটিংয়ে অচেনা বাংলাদেশ!

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে বোলিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্ত ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষিক্ত তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। নিজের অভিষেক রাঙাতে পারেননি এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান তামিম। তাকে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার থিকসানা। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার নাইম।

তবে ইনিংসের অষ্টম ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হন নাইম। দলীয় ২৫ রানে ১৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। দলীয় ৩৬ রানে ১১ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।

হৃদয়কে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন শান্ত। ৬৬ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। তবে এর এক বল পরেই দলীয় ৯৫ রানে আউট হন হৃদয়। ৪১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। মুশফিককে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন শান্ত। তবে দলীয় ১২৭ রানে সাজঘরে ফিরে যান মুশফিক। ২২ বলে ১৩ রান করে আউট হন তিনি।

মুশফিকের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ১৪১ রানে ১১ বলে রান করে রান আউটে কাটা পড়েন তিনি। মিরাজের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান। তবে টিকতে পারেননি তিনি। দলীয় ১৬২ রানে ১৬ বলে ৬ রান করে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসেন তাসকিন আহমেদ। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে সাজঘরে ফিরে যান শান্ত। দলীয় ১৬২ রানে ১২২ বলে ৮৯ রান করেন শান্ত।

শান্তর বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে মাথিশা পাথিরানা নেন ৪টি উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত