আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাংলাদেশের এশিয়া কাপ হার দিয়ে শুরু

বাংলাদেশের এশিয়া কাপ হার দিয়ে শুরু

শুরুতে ব্যাটিং করতে নেমে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ৫ উইকেট হাতে রেখে ৩৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।

তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেয় বাংলাদেশ। তবে সাদিরা সামাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করা দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান এই পেসার।

এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। দলীয় ১৫ রানে ১৩ বলে ১৪ রান করা পাথুম নিশাঙ্কাকে আউট করেন শরিফুল।
নিশাঙ্কার বিদায়ের পর ক্রিজে আসেন সাদিরা সামাবিক্রমা। মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সামাবিক্রমা। তবে দলীয় ৪৩ রানে মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। ২১ বলে ৫ রান করে সাকিবের বলে বোল্ড হন মেন্ডিস।

এরপর ক্রিজে আসেন চারিথ আসালাঙ্কা। সামাবিক্রমাকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন আসালাঙ্কা । সাবলীল ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সামাবিক্রমা। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন আসালাঙ্কা। ৯২ বল খেলে তিনি করেন ৬২ রান। ৩৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রথমে ব্যাটিং নামার সিদ্ধান্ত নেন। যেখানে বাজেভাবেই শুরুটা হয় অভিষিক্ত ক্রিকেটার তানজিদ হাসান তামিমের। এক নাজমুল হোসেন শান্ত ছাড়া কোনো টাইগার ব্যাটারই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে নির্ধারিত ওভারের অনেক আগেই থেমেছে বাংলাদেশ, পুঁজি মাত্র ১৬৪ রান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত