আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দাপুটে জয় বাংলাদেশের

দাপুটে জয় বাংলাদেশের

শুরুটা হয়েছিল হার দিয়ে। তাতে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জাগে। পরের ম্যাচে হারলেই বিদায়! সেই আশংকা মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে টুর্নামেন্টে টিকে থাকলো লাল-সবুজের প্রতিনিধিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ২৪৫ রানে অলআউট হয় আফগানরা।

৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। ৭ বলে ১ রান করা রহমতুল্লাহ গুরবাজকে আউট করেন তিনি।

গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসেন রহমত। ইব্রাহিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। ধীরে ধীরে রানের গতি বাড়ান এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৯ রানে রহমতকে আউট করেন তাসকিন। ৫৭ বলে ৩৩ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে এসে ইব্রাহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন হাশমতুল্লাহ শাহিদি। ৫২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৩১ রানে ৭৪ বলে ৭৫ রান করে আউট হন ইব্রাহিম।

এরপর নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখে শাহিদি। তবে দলীয় ১৯৩ রানে ৬০ বলে ৫১ রান করে সাজঘরে ফিরে যান শাহিদি।

এরপর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে তাসকিন ৪টি ও শরিফুল নেন ৩টি উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত