আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

এ বছরের মার্চে মারাত্মক চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। অনেকেই সন্দেহ করেছিলেন, বিশ্বকাপে হয়তো মহারাজের খেলা হবে না।

কিন্তু অবিশ্বাস্যভাবে চোট থেকে সেরে উঠে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন কেশব মহারাজ। আজ বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সেই চোট পাওয়ার পর ভাবা হয়েছিল, মহারাজ এ বছর আর মাঠে নামতে পারবেন না। কিন্তু সুস্থ হয়ে ওঠার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলেও ডাক পেয়েছেন, এরপর তাঁকে ফিটও ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের জন্য।

৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন কেশব মহারাজ ও তাব্রেইজ শামসি। এ ছাড়াও ব্যাটসম্যান এইডেন মার্করামও খণ্ডকালীন স্পিনার হিসেবে হাত ঘোরাতে পারেন।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল :
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি ও রেসি ফন ডার ডুসেন।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার মধ্যে আরেকটি বড় খবর হলো, দলের উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক এই বিশ্বকাপের পরই ওয়ানডে ছাড়বেন। স্কোয়াডে মোট ১৫ খেলোয়াড়ের মধ্যে মাত্র ৭ জনের এর আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। বাকি ৮ জনের জন্য এটাই প্রথম বিশ্বকাপ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত