আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাংলাদেশের শরফুদ্দৌলা বিশ্বকাপে আম্পায়ারিংয়ে

বাংলাদেশের শরফুদ্দৌলা বিশ্বকাপে আম্পায়ারিংয়ে

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। বিশ্বকাপকে সামনে রেখে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) আম্পায়ার ও ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকতের নাম।

মোট ১৬ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। এর আগে চলতি বছর অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা।

আইসিসির ঘোষিত ১৬ জন আম্পায়ারের মধ্যে ১২ জন আছেন এলিট প্যানেলে। শরফুদ্দৌলাসহ চারজন আইসিসির ইমার্জিং প্যানেলের আম্পায়ার। বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

৪৬ বছর বয়সী শরফুদ্দৌলা এর আগে ৮৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বরত ছিলেন। যার মধ্যে ৫২ ম্যাচে পালন করেছেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব, বাকি ৩৩ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ারের ভ‚মিকায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত