আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

এশিয়া কাপ ক্রিকেটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৯ বার জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪১ বার। তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে জয়ের রেকর্ড বেশ ভালো। গত চার ম্যাচের মধ্যে দু'টিতেই জয় পেয়েছে টাইগাররা। দু'টিতে হেরেছে। আজ কি জিততে পারবেন সাকিব আল হাসানরা! সুপার ফোরে বাংলাদেশ এরপর ভারতের মুখোমুখি হবে। ফাইনাল খেলতে হলে দু'টি ম্যাচেই জয় প্রয়োজন টাইগারদের।

এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ বেশ ভালো করছেন। শান্ত আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। তিনি ১৯৩ রান করেছেন। অন্যদিকে তিনে থাকা মিরাজ করেছেন ১১৭ রান। এ তালিকায় দুই নম্বরে আছেন বাবর আজম। বোলিংয়ে অবশ্য পাকিস্তানি বোলাররাই এগিয়ে। হারিস রউফ ৯টি উইকেট শিকার করে আছেন শীর্ষে। ৭টি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত