আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

ইউএস ওপেন জয়

ইউএস ওপেন জয়

দানিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন নিজের করে নিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। সবমিলিয়ে ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। এবার জোকোভিচের তালগাছ হওয়ার পালা। মানে আর একটা গ্র্যান্ড স্ল্যাম জিতলেই টেনিস এককে (নারী ও পুরুষ) সব গাছকে ছাড়িয়ে একাই মহীরূহ হয়ে উঠবেন সার্বিয়ান জোকার।

মাঠের লড়াইয়ে নামার আগেই মেদভেদেভ বলেছিলেন যে, নোভাক জোকোভিচ প্রতি ম্যাচে আগের থেকে উন্নতি করেন। তাই ২০২১ সালে ইউএস ওপেনের ফাইনালে তাকে হারালেও, এ বার আরও কঠিন লড়াই লড়তে হবে। রুশ টেনিস তারকার কথাই সত্যি হল। জোকার জিতলেন। হাসতে হাসতে জিতলেন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ জিতলেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। ছুঁয়েছেন মার্গারেট কোর্টকে।

দু’বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জোকোভিচকে। সেই ম্যাচের বদলা নেওয়া বাকি ছিল ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে নেমে প্রথম সেটের শুরুতেই মেদভেদেভের সার্ভিস ব্রেক করে দেন জোকোভিচ। সেই সেট তিনি জিতে নেন ৬-৩ ব্যবধানে। মেদভেদেভকে প্রথম সেটে দাঁড়াতেই দিলেন না ৩৬ বছরের জোকোভিচ।
দ্বিতীয় সেট গড়াল টাইব্রেকারে। এক ঘণ্টা ৪৪ মিনিট ধরে ওই সেটে লড়লেন জোকোভিচ এবং মেদভেদেভ। একে অপরের সার্ভিস ভাঙতে পারছিলেন না। লম্বা র‍্যালি খেললেন। জোকোভিচ এগিয়ে গেলেন নেটের কাছে। বিপদে পড়ছিলেন মেদভেদেভ। কিন্তু কখনও বেসলাইন ছেড়ে এগোলেন না। জোকোভিচ এবং মেদভেদেভ বেসলাইন থেকে খেলতে ভালবাসেন। কিন্তু ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জানেন কখন এগোতে হবে। জেতার জন্য সব কিছু করতে তৈরি থাকেন তিনি। করলেনও। সুযোগ পেলেই নেটের কাছে এগিয়ে গেলেন, ড্রপ শট খেললেন। ভুলও করলেন। দ্বিতীয় সেটে দু’বার ডবল ফল্টও করলেন জোকোভিচ। পায়ে টান লাগছিল। কিন্তু তাতে হাল ছাড়েননি।

ফাইনালের মঞ্চে লড়াইয়ের মাঝে কোর্টে পড়ে গিয়েছিলেন মেদভেদেভ। নেট টপকে এসে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন জোকোভিচ। কিন্তু মাটিতে শুয়ে থাকা মেদভেদেভে হাত ধরলেন না। লড়াই শেষের আগে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে রাজি নন রুশ টেনিস তারকা। ২৫ বছরের তরুণ গোটা ম্যাচে বেসলাইন ধরে দৌড়ে গেলেন। একই রকমের টেনিস খেলে গেলেন। যে খেলার ধরন বুঝতে একটুও অসুবিধে হয়নি জোকোভিচের। এক সময় এক সঙ্গে অনুশীলন করতেন তারা। মেদভেদেভকে নিজের বন্ধু মনে করেন জোকোভিচ। সেই বন্ধুকে হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু মেদভেদেভ নিজের লড়াই একাই লড়তে চান। তিনি অন্য কারও হাত ধরবেন না। লড়লেন কিন্তু জিততে পারলেন না।

উল্টো দিকে থাকা জোকোভিচ জেতার জন্য সব কিছু করতে পারেন। দ্বিতীয় সেটের পর বিরতি নিয়েছিলেন তিনি। ফিরে এলেন দ্রুত ম্যাচ শেষ করার মানসিকতা নিয়ে। গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ প্রথম দু’টি সেটে জিতে গেলে তাঁকে হারানো অসম্ভব। এত বছরের ক্যারিয়ারে প্রথম সেট জেতার পর মাত্র এক বার হেরেছেন জোকোভিচ। এ দিনও তার জয় নিশ্চিত ছিল। সেমিফাইনালে কার্লোস আলকারাজ়কে হারালেও জোকোভিচের বিরুদ্ধে এক প্রকার উড়ে গেলেন মেদভেদেভ।

দু’মাস আগে উইম্বলডনের ফাইনালে আলকারাজ়ের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জোকোভিচ। সেই ম্যাচে হারের পর থেকে টানা ১২টি ম্যাচ জিতলেন তিনি। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (২২) এবং রজার ফেডেরারকে (২০) আগেই পিছনে ফেলে দিয়েছিলেন জোকোভিচ। এ দিন ছুঁয়ে ফেললেন পুরুষ, মহিলা নির্বিশেষে সব থেকে বেশি সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যামের মালকিন মার্গারেটকে। পরের মরসুমে তাঁকেও টপকে যেতে পারেন জোকোভিচ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত