আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নিষিদ্ধ হলেন ফ্রান্সের পগবা

নিষিদ্ধ হলেন ফ্রান্সের পগবা

ফুটবল থেকে ‘অস্থায়ীভাবে’ ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

টেস্টোস্টেরন হলো এক প্রকার হরমোন, এটি খেলোয়াড়দের মাঠের স্থায়িত্ব বাড়াতে সহায়তা করে।

ফ্রান্সের জাতীয় দল ছাড়া ইতালীয় ক্লাব জুভেন্টাসে খেলেন পগবা। ক্লাবটির এন্টি ডোপিং সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত ২০ আগস্ট উদানিসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচ শেষে পরীক্ষা করে পগবার দেহে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায়। খবর এপি, বিবিসি ও ইএসপিএনের।

৩০ বছর বয়সের ফরাসি এই ফুটবলার ওইদিনের ম্যাচে খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেদিন তার স্যাম্পল নেওয়া হয়েছিল।

এন্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, পগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। গত ২০ আগস্ট পরীক্ষা করে তার দেহে নিষিদ্ধ ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে।

এদিকে, ২০২২ সালের জুলাইয়ে পগবাকে ৪ বছরের জন্য দলে ভেড়ায় জুভেন্টাস। তবে এরপর থেকে বারবার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তিনি। এই ইনজুরির কারণে গত বছর কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি পগবা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিষিদ্ধ এই দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে পগবার দেহে আবারও পরীক্ষা চালানো হবে। আর এতে যদি এর উপস্থিতি পাওয়া যায়, তবে ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

 

শেয়ার করুন

পাঠকের মতামত