আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অনূর্ধ্ব-১৯-এ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯-এ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে শনিবার চট্টগ্রামে ১৬ রানে হারিয়েছে সফরকারীদের।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। একদিনের ম্যাচ জেতার আগে সিরিজের দুটি ম্যাচ জিতে ছিল বাংলার যুবারা।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মিরাজ। নির্ধারিত ৫০ ওভার শেষে সাইফের সেঞ্চুরি ইনিংসের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে রান করেছেন ২৩৫। দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেছেন সাইফ। অন্যদের মধ্যে শফিউল করেছেন ৬১ রান এবং জাকের আলি করেছেন ২৪ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন কালিচরণ।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২১৯ রান তোলে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন গিডরন ৫৭ আর কেসি কার্টি ৪২। এছাড়া ইমলাচের করেছেন ৩৮ রান। বাংলাদেশের পক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সঞ্জিত সাহা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৩৫/৭, ওভার ৫০ (সাইফ হাসান ১০৭, শফিউল ৬১, জাকের আলি ২৪; কালিচরণ ২/৩০, স্মিথ ২/৫৫)

ওয়েস্ট ইন্ডিজ : ২১৯/১০, ওভার ৪৯.৫ (গিডরন ৫৭, কেসি কার্টি ৪২, ইমলাচের ৩৮; সঞ্জিত সাহা ৫/২১)

শেয়ার করুন

পাঠকের মতামত