আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

ভারতের ধর্মশালায় আফগানিস্তানকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল টাইগাররা। চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতেই মূল কাজটা সেরে ফেলেছিলেন টাইগার বোলাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত চাপ সামলে দলকে নিয়ে যান লক্ষ্যের খুব কাছাকাছি।

গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২৯ বলে ৯৭ রানের কার্যকর পার্টনারশিপ গড়েন মিরাজ ও শান্ত। ৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফেরেন। তবে ৫৯ রানে অপরাজিত ছিলেন শান্ত।

এর আগে রান আউটের শিকার হয়ে ওপেনার তানজিদ হাসান ফেরেন মাত্র ৫ রানে। লিটন কুমার দাসও তার ইনিংস লম্বা করতে পারেননি। ফজলহক ফারুকির শিকার হয়ে ১৩ রানে সাজঘরে ফিরেছেন লিটন।

এর আগে আফগান শিবিরে ধস নামান সাকিব ও মিরাজ। টাইগারদের হয়ে দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। পেসার শরিফুলও ঝুলিতে পুরেছেন আফগানদের দুই উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত