আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শচীনকে টপকে রেকর্ড কোহলির

শচীনকে টপকে রেকর্ড কোহলির

ধসে পড়া ভারত শিবিরের হাল ধরে দেশকে জিতিয়েছেন শক্ত হাতের বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার করা ১৯৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ২ রানে ৩ উইকেট হারায় ভারত। কোহলিই দলের ভরসা হয়ে হাল ধরলেন, রেকর্ডও গড়লেন।

আইসিসির প্রতিযোগিতায় ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের রেকর্ড এত দিন ছিল শচীন টেন্ডুলকারের। রবিবার বিরাট সেই রেকর্ড ভেঙে দিলেন। আইসিসি প্রতিযোগিতায় ৫৮টি ইনিংস খেলে শচীন করেছিলেন ২৭১৯ রান। বিরাট এ দিন ৬৪তম ইনিংস খেলছেন। সেই ইনিংসেই শচীনকে টপকে গেলেন কোহলি। ভারতীয়দের মধ্যে সচীন এবং কোহলি ছাড়া একমাত্র রোহিত শর্মা আইসিসি প্রতিযোগিতায় ২০০০ রানের গণ্ডি পার করেছেন।

যদিও মাঠে নেমেই অনিল কুম্বলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন কোহলি। অস্ট্রেলিয়া ব্যাট করার সময় স্লিপে ক্যাচ ধরেন তিনি। সঙ্গে সঙ্গে ভারতীয়দের মধ্যে এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন তিনি। টপকে যান অনিল কুম্বলেকে।

এত দিন এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল কুম্বলের। তিনি ১৪টি ক্যাচ নিয়েছিলেন। বিরাট নিলেন ১৫তম ক্যাচ। ভারতীয়দের মধ্যে সেটাই এই প্রতিযোগিতায় সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে সব দেশ মিলিয়ে শীর্ষে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২৮টি ক্যাচ ধরেছিলেন। তাকে এ বারের বিশ্বকাপে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের জো রুটের। তিনি এখনও পর্যন্ত এক দিনের বিশ্বকাপে ২০টি ক্যাচ ধরেছেন। এই তালিকায় কোহলি রয়েছেন পাঁচ নম্বরে। রবিবারের ম্যাচ পর্যন্ত এক দিনের বিশ্বকাপে ১৬টি ক্যাচ ধরা পড়েছে বিরাটের হাতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত