আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে

এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে

উড়নচণ্ডী নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে মোকাবেলা করাকে ‘কঠিন’ ভাবছে। সম্প্রতি এমনটাই জানান দিলেন নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসন। তিনি বলেন, ‘আগে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডে তারা আমাদের বিপক্ষে ভালো করেছে। কোনো সন্দেহ নেই এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র। বলার অপেক্ষা নেই কঠিন ম্যাচ হবে।’

বুধবার (১১ অক্টোবর) ম্যাচভেন্যু চেন্নাইয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোতে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদেরকে বেশ সম্মান করি।’

এক প্রশ্নের জবাবে নিউজিল্যান্ড দলের বোলিং কোচ বলেন, ‘আমি ম্যাচগুলো খুব একটা দেখিনি। এ জন্য মন্তব্য করতে পারছি না। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই ভিন্ন। এভাবেই আমরা মূল্যায়ন করি। তিনটি ম্যাচ খেলেছি মানে একটি একটি করে ম্যাচে এগিয়েছি। আশা করছি বাংলাদেশও ভালো করবে।’

চেন্নাইয়ে সাধারণত সাহায্য পান স্পিনাররা। এ বিষয়ে জানতে চাইলে জার্গেনসন বলেন, ‘স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররা এখন বোলিং আক্রমণে যেভাবে ভূমিকা রাখছে সেটা দারুণ। গভীরভাবে তাদের শেষ কয়েক বছর নজরে রেখে কথাটা বলছি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত