আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাংলাদেশের পরাজয়

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাংলাদেশের পরাজয়

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩১ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ। টানা দুই ম্যাচ জয়ের পর আজ সিরিজ নিশ্চিত করতে মাঠে নেমেছিল টাইগার বাহিনী। কিন্তু মুশফিক ও মুস্তাফিজ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় সুযোগ হয় চার নতুন মুখের। জিম্বাবুয়ে দল এই সুযোগ কাজে লাগিয়েছে শতভাগ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাটিং নেমে ভালো করতে পারেননি তামিমের বদলে টি২০ দলে ফেরা ইমরুল কায়েস। প্রথম ওভারেই ক্যাচ আউট হন তিনি। তারপর সৌম্য ও সাব্বিরের মারমুখী ব্যাটিংয়ে ভালই জবাব দিচ্ছিল টাইগাররা। ৫০ রানে সৌম্য সরকার ১৬ রান নিয়ে আউট হলেও রানের চাঁকা সচল রাখেন সাব্বির। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

অভিষিক্ত মোসাদ্দেক ১৫, সাকিব ৩ এবং মাহমুদুল্লাহ ৬ রানে আউট হলে জয়ের আশা একরকম শেষ হয়ে যায়। পরে মুক্তার আলী ১৯ ও নুরুল হাসান ৩০ রান করলেও ২০ ওভার পুরো ব্যাটিং করে জয় থেকে ৩১ রান দূরে থামে বাংলাদেশের ইনিংস। সফরকারী দলের হয়ে গ্রায়েম ক্রিমার ১৮ রানে নেন ৩ উইকেট। অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দি ম্যাচ নির্বাচিত হন মেলকম ওয়ালার।

এদিকে টসে জিতে শুরু থেকেই ব্যাটিংয়ে তান্ডব চালায় সফরকারী জিম্বাবুয়ে দল। ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৭ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেলকম ওয়ালার। তিনি ২৩ বলের নান্দনিক ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ রান সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ভুসি সিবান্দা। তিনি করেন ৩৩ বলে ৪৪ রান। বোলিংয়ে সাকিব নেন ৩২ রানে ৩ উইকেট। অভিষিক্ত আবু হায়দার রনি নেন ২ উইকেট।

সিরিজের চতুর্থ ম্যাচ ২২ জানুয়ারি একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত