আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আফগানী সেই ক্ষুদে ভক্তের সঙ্গে দেখা করতে চান মেসি

আফগানী সেই ক্ষুদে ভক্তের সঙ্গে দেখা করতে চান মেসি

নীল-সাদা প্লাস্টিক ব্যাগ কেটে মেসির জার্সি বানিয়ে চমকে দিয়েছিল পাঁচ বছরের খুদে। আফগানিস্তানের সেই মেসি ভক্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোস্যাল মিডিয়ায়। এবার সেই ভক্তের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন স্বয়ং লিওনেল মেসি। কিছু করতে চান সেই ফ্যানের জন্য।

পাঁচ বছরের মুর্তাজা আহমেদির তার প্রতি ভালবাসা দেখেই এমন ইচ্ছে প্রকাশ করেছেন মেসি।কাবুল ফুটবল ফেডারেশনের তরফেই এই খবর জানানো হয়েছে। মেসি ভক্ত হলেও তার জার্সি কেনার ক্ষমতা নেই মুর্তাজার। দুস্থ পরিবারে জন্ম। কিন্তু তার মেসির প্রতি ভালবাসা প্রকাশ তিনি করেই ফেলেছেন অদ্ভুতভাবে। মুর্তাজার বড় ভাই হুমায়ুন। যার বয়স ১৫। তার মাথা থেকেই প্রথমে এই বুদ্ধি আসে। ছোট ভাইয়ের এই আবেগকে যেন আরও একটু উসকে দিতে চেয়েছিল দাদা। সেই প্লাস্টিক ব্যাগ কেটে বানিয়ে দেয় জার্সি। মার্কার পেন দিয়ে তাতে লিখে দেয় ১০ নম্বর। সেই পেয়েই খুশিতে আত্মহারা পাঁচ বছরের মেসি ভক্ত।মেসির বাবা জানিয়েছেন, ‘‘মেসির কাছে এই খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ও সেই খুদে ভক্তর জন্য কিছু করতে চায়।’’

আফগানিস্তান ফুটবল ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ‘‘মেসি মুর্তাজার সঙ্গে দেখা করতে চান। তবে কোথায় কিভাবে তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন মেসি।  আমরা চেষ্টা করছি। মেসি এখানে আসবেন না মুর্তাজা স্পেনে যাবে বা অন্য কোনও জায়গায় দেখা হবে এখন শুধু সেটাই ঠিক করা বাকি রয়েছে।’’

শেয়ার করুন

পাঠকের মতামত