আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মুস্তাফিজের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা!

মুস্তাফিজের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তরুণ এই পেসারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

মুস্তাফিজের দাম ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬২ লাখ টাকার মতো। সানরাইজার্স হায়দরাবাদে মুস্তাফিজ সঙ্গী হিসেবে পাচ্ছেন যুবরাজ সিংকে।

নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। শনিবার নিলামে তার নাম ওঠার পর তাকে প্রথম ডেকেছিল হায়দরাবাদই। পরের ডাকেই প্রতিযোগিতায় যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুস্তাফিজের দাম ৫০ লাখ থেকে তর তর করে বাড়তে থাকে। একসময় ছাড়িয়ে যায় কোটি রুপি। শেষ পর্যন্ত জয় হয় হায়দরাবাদের, তারা ১ কোটি ৪০ লাখ রুপি ডাকার পর হাল ছেড়ে দেয় বেঙ্গালুরু।

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসানের পর এবার ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ পেলেন মুস্তাফিজ।

শেয়ার করুন

পাঠকের মতামত