আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

২৭ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয় পেল ক্যারিবীয়রা

২৭ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয় পেল ক্যারিবীয়রা

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ টেস্ট জিতেছিল ১৯৯৭ সালে। এরপর সেই দেশে জয় যেন সোনার হরিণ হয়ে উঠে ক্যারিবীয়ানদের কাছে। ২৭ বছর পর সেই সোনার হরিণের খোজ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অধরা জয়ের পাশাপাশি সিরিজ ড্রে করে ক্যারিবীয়রা।

 

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেনে দিবারাত্রির ম্যাচটিতেও সহজেই হেরে যাবে বলে মনে করেছিলেন অনেকেই। প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কেমার রোচ আর আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রান তুলে।


দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল। কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে জোসেফ পাশার দান পাল্টে দেন। স্টিভেন স্মিথের ঠান্ডা মাথার দারুণ ধৈর্য্যশীল ৯১ রানের দুর্দান্ত ইনিংসটার পরও জয়োৎসব করতে পারেনি অস্ট্রেলিয়া। ২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০৭ রানে অলআউট হয়েছে প্যাট কামিনসের দল।


১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি, শামার জোসেফের তখন জন্মও হয়নি। এর দুবছর পর পৃথিবীর আলো দেখেন জোসেফ। সেই জোসেফই ফাস্ট বোলিংয়ের অনন্য প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট ম্যাচে জয় এনে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। আগের দিন ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে চোট যাঁর বোলিং করাই অনিশ্চিত ছিল, সেই শামার জোসেফ ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নিয়ে টেস্ট ম্যাচ শেষও করে দিয়েছেন তিনি।


সিরিজের প্রথম টেস্টে দেশের হয়ে সাদা জার্সিতে পথচলা শুরু হয়েছিল শামার জোসেফের। টেস্ট অভিষেকটা তিনি রাঙিয়েছিলেন ইনিংসে পাঁচ উইকেট শিকার করে। ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হার এড়ানোর লড়াইয়ে আরও রূদ্ররূপে আবির্ভুত শামার জোসেফ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত