আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

সাকিবের ঝড়ো ফিফটি

সাকিবের ঝড়ো ফিফটি

সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ২২০ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে সাকিবের দল। ৩১ বলে ৬৯ রান করেছেন সাকিব। এ ছাড়া মাহেদী হাসান খেলেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ২৪ রানেই বিদায় নেন দুই ওপেনার রনি তালুকদার (৫) ও রিজা হেনড্রিকস (৪)। পরে মাহেদীকে নিয়ে ঝড় তোলেন সাকিব আল হাসান।

এদিন মাত্র ২০ বল খেলে হাফসেঞ্চুরি করেন সাকিব। শেষপর্যন্ত লুক উডের শিকার হয়ে ৩১ বলে ৬৯ রানে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। পরে বেশিক্ষণ টিকতে পারেননি মাহেদী। ৩৬ বলে ৬০ রান করে ফেরেন এই ব্যাটার।

এরপর দুর্দান্ত ক্যামিও ইনিংস উপহার দিয়ে দলকে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।

খুলনার হয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে তিন উইকেট নেন লুক উড।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত