আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আর্জেন্টিনা-স্পেনের হার, জয় পেয়েছে ব্রাজিল

আর্জেন্টিনা-স্পেনের হার, জয় পেয়েছে ব্রাজিল

বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা যেন খেই হারিয়ে ফেলেছে। পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে মেসির দল। একই অবস্থা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। জার্মানির বিপক্ষে তারাও হেরেছে ১-০ গোলে। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিছে সেলেসাওরা।মঙ্গলবার দিবাগত রাতে ম্যানচেষ্টারে ইউনাইটেডের স্টেডিয়ামে খেলার পর্তুগালের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ১২তম মিনিটেই এগিয়েই যেতে পারতো আর্জেন্টিনা। মেসির নেয়া শট পর্তুগালের গোলরক্ষকের দুই পায়ের মধ্যে দিয়ে গেলেও বল গোলপোস্টে লেগে ফিরে আসে।সুযোগ পেয়েছিলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৯তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েও নষ্ট করেন ক্রিস্তিয়ানো রোনালদো। ডি বক্সের মধ্যে দুই জনকে চমৎকারভাবে কাটিয়ে গোলমুখে শট নিলেও তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এরপর প্রথমার্ধে আর কোন দলই তেমন সুযোগ পাননি।প্রথমার্ধ শেষে ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসির উঠিয়ে নেন কোচরা। এরপর থেলার গতি কিছুটা নেতিয়ে পড়ে। স্টেডিয়ামে আশা সমর্থকরা দুয়ো ধ্বনি দিতে থাকেন। ম্যাচের ইনজুরি সময়ে গেরেসমার ক্রস থেকে রাফায়েল গারা গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন।অপর থেলায় স্পেনকে হারিয়ে ২০০৮ ইউরোর ফাইনালে ও ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়েছে ইওয়াকিম লুভের জার্মানি। খেলার ৮৯ মিনিটে গোল করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার টনি ক্রস। এর আগে গোটসের দারুণ এক ভলি আটকে দেন ইকার ক্যাসিয়াস।ভিয়েনায় অপর প্রীতি ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ৬৪ মিনিটে ডেভিড লুইজের করা প্রথম গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৭৫ মিনিটে আলেকজান্ডার দ্রাগোভিচ পেনাল্টি থেকে খেলায় সমতায় ফেরে অস্টিয়া। এরপর বদলি হিসেবে নেমে ৮৩ মিনিটে গোল করেন ফিরমিনহো। এটি কোচ দুঙ্গার অধীনে ব্রাজিলের টানা ষষ্ঠ জয়।

শেয়ার করুন

পাঠকের মতামত