আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আমিরাতের বিপক্ষে ৭ উইকেটে জিতল পাকিস্তান

আমিরাতের বিপক্ষে ৭ উইকেটে জিতল পাকিস্তান

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত। সোমবার আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আমিরাত। ফলে জয়ের জন্য ১৩০ রান দরকার হয় পাকিস্তানের।

সেই রান তারা করতে নেমে শুরুতে উইকেট হারালেও শোয়েব মালিক ও উমর আকমলের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৭ উইকেটের দারুণ এক জয় পেয়েছে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা পাকিস্তান দল।

এর আগে, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে ৩ উইকেট হারালেও এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলে আরব আমিরাত। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন সাইমন আনোয়ার। তা ছাড়া মোহাম্মদ উসমান ২১ ও আমজাদ জাভেদ ২৭ রান করেন।

 বল হাতে পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান দুটি করে উইকেট লাভ করেন। তাছাড়া একটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ সামি ও শহীদ আফ্রিদি।

জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শক্তিশালী পাকিস্তানকে শুরুতে কাঁপিয়ে দেয় আরব আমিরাত। দলীয় ১৭ রানের মাথায় পাকিস্তানের টপঅর্ডার তিনজন ব্যাটসম্যানকে আউট করে তারা। এ সময় মোহাম্মদ হাফিজ ১১, শারজিল খান ৪ এবং খুররাম মানজুর ০ রানে সাজঘরে ফেরেন।

 তবে এরপর ক্রিজে এসে যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দেন মিডলঅর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিক এবং উমর আকমল। তারা দুজনেই ফিফটি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। উমর আকমল ৪৬ বলে ৫০ এবং শোয়েব মালিক ৪৯ বল মোকাবেলায় ৬৩ রানে অপরাজিত থাকেন।

 মালিকের ৬৩ রানের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার ছিল। আর আকমলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কার মার ছিল।

 তাদের দারুণ বোঝাপড়ায় মাত্র ৩ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। আমিরাতের হয়ে আমজাদ জাভেদ একাই ৩টি উইকেট লাভ করেন।

 নিজেদের আগের দুই মাচের একটিতেও জয় পায়নি আরব আমিরাত। তারপরও আজকের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান হলেও নিরাশ ছিল না তারা। ২০ বছর আগে লিপইয়ারের ঠিক এই দিনেই শক্তিশালী ওয়েষ্ট ইন্ডিজকে হারিয়েছিল দুর্বল কেনিয়া। তাই এমন কিছুই প্রত্যাশায় ছিল মধ্য প্রাচ্যের দেশটিও। তবে শুরুর দিকে ভালো আক্রমন করলেও শেষপর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেছে আরব আমিরাত।

 

শেয়ার করুন

পাঠকের মতামত