আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

সবার আগে ফাইনাল নিশ্চিত করলো ভারত

সবার আগে ফাইনাল নিশ্চিত করলো ভারত

এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের ফাইনালে উঠলো মহেন্দ্র সিং ধোনির ভারত। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে ফেভারিট ভারতের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি। বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা।


নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শ্রীলঙ্কা রানের চাকা ঠিকভাবেই ঘোরাতে থাকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৩৮ রান তোলে। জবাবে, ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ভারত।


বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটির হয়ে ব্যাটিং শুরু করেন ৩৭ ম্যাচ খেলা দিনেশ চান্দিমাল এবং ৭৩ ম্যাচ খেলা তিলকারত্নে দিলশান।


ইনিংসের তৃতীয় ওভারে আশিস নেহারার বলে উইকেটের পেছনে থাকা ধোনির গ্লাভসবন্দি হন দিনেশ চান্দিমাল। বিদায় নেওয়ার আগে এই ইনফর্ম ব্যাটসম্যান ১১ বলে করেন মাত্র ৪ রান।


দলীয় ৭ রানের মাথায় ওপেনার চান্দিমাল বিদায় নেন। এরপর উইকেটে থেকে জুটি গড়ার চেষ্টা করেন জয়সুরিয়া ও দিলশান। তবে, ইনিংসের চতুর্থ ওভারে জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে উইকেটের পেছনে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জয়সুরিয়া (৩)।


দলীয় ১৫ রানের মাথায় দুই উইকেট হারানো শ্রীলঙ্কা টপঅর্ডারের তৃতীয় ব্যাটসম্যানকে হারায় দলীয় ৩১ রানের মাথায়। তৃতীয় ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন দিলশান। হারদিক পান্ডের করা ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৬বলে ১৮ রান করা দিলশান।


ইনিংসের ১১তম ওভারে হারদিক পান্ডে বোল্ড করেন ম্যাথুজকে। বিদায় নেওয়ার আগে লঙ্কান দলপতি ১৯ বলে তিনটি বাউন্ডারিতে করেন ১৮ রান।


এরপর জুটি গড়েন কাপুগেদারা ও শ্রীবর্ধানে। ৩১ বলে ৪৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। ইনিংসের ১৭তম ওভারে অশ্বিনের বলে রায়নার তালুবন্দি হয়ে বিদায় নেন ১৭ বলে ২২ রান করা শ্রীবর্ধানে। একই ওভারের শেষ বলে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন দাসুন শানাকা (১ রান)।


১৮তম ওভারে জাসপ্রিত বুমরাহ ফেরান ৩০ রান করা কাপুগেদারাকে। পান্ডের তালুবন্দি হওয়ার আগে ৩২ বলে তিনটি বাউন্ডারি হাঁকান। ১৯তম ওভারে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন থিসারা পেরেরা। তবে, অশ্বিনের বলে আউট হওয়ার আগে মাত্র ৬ বল থেকে দুই চার ও এক ছয়ে ১৭ রান করেন পেরেরা।


১৩৯ রানের টার্গেটে নামেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে রোহিত ৫৩তম ম্যাচে নামেন আর ১৬তম ম্যাচে নামেন ধাওয়ান। ইনিংসের দ্বিতীয় ওভারে কুলাসেকারা বিদায় করেন ধাওয়ানকে (১)। উইকেটের পেছনে ধরা পড়েন তিনি।


চতুর্থ ওভারে আবারো কুলাসেকারা আঘাত হানেন। ১৪ বলে ১৫ রান করা আরেক ওপেনার রোহিত শর্মাকে ফিরিয়ে দেন ডানহাতি এ পেসার।


এরপর ৫৪ রানের জুটি গড়েন রায়না-কোহলি। তবে, ইনিংসের ১২তম ওভারে শানাকার বলে কুলাসেকারার তালুবন্দি হন ২৬ বলে ২৫ রান করা রায়না।


ইনিংসের ১৭তম ওভারে ফেরেন যুবরাজ সিং। মাত্র ১৮ বলে তিনটি চার আর তিনটি ছক্কায় ৩৫ রান করেন যুবরাজ। বিদায়ের আগে কোহলির সঙ্গে ৫১ রানের (৩২ বলে) জুটি গড়েন যুবরাজ।


১৮তম ওভারে পান্ডেকে (২) ফেরান রঙ্গনা হেরাথ।


একদিক আগলে রেখে বিরাট কোহলি ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে ৫৬ রানে অপরাজিত থাকেন। তার ৪৭ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। ধোনি অপরাজিত থাকেন ৭ রান করে। ১৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে ভারত।


মূলপর্বে নিজেদের শেষ ম্যাচে (৩ মার্চ) আমিরাতের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। পরদিন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন ম্যাথিউস-চান্দিমালরা।


ফিটনেস সমস্যায় বাংলাদেশের পর এবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা।


ভারত একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।


শ্রীলঙ্কা একাদশ: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, শিহান জয়সুরিয়া, মিলিন্ডা সিরিবর্ধনে, দাসুন শানাকা, চামারা কাপুগেদারা, থিসারা পেরারা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও দুশমান্থা চামিরা।

শেয়ার করুন

পাঠকের মতামত