আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

একটি জয়ের অপেক্ষায় ১৬ কোটি মানুষ

একটি জয়ের অপেক্ষায় ১৬ কোটি মানুষ

তিন বছর আগে এশিয়া কাপ ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে জয়ের সুবাস ছড়িয়েও পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানে হারতে হয়েছিল।


কোনো বড় আসরে সেটাই বাংলাদেশের প্রথমবারের মতো ফাইনাল খেলার ঘটনা। এবার নিজেদের অর্জনকে আরো সমৃদ্ধ করার সুযোগ স্বাগতিকদের সামনে। রবিবার টি-২০’র এক নম্বর দল ভারতকে হারাতে পারলেই ইতিহাস গড়বে মাশরাফি-সাকিবরা। ক্রিকেটাররা খেলবে মাঠে, আর জয়ের অপেক্ষায় থাকবে বাংলাদেশের ১৬ কোটি মানুষ।


মাশরাফি-মুশফিক-তামিম-সাকিবদের এশিয়ার সেরা মুকুট জেতার লড়াইয়ে ক্রিকেটারদের সাথে মাঠে থাকতে ‘যুদ্ধ’ রীতিমতো যুদ্ধ সামিল হয়েছে সমর্থকরা। পারলে ২৫ হাজার আসনের গ্যালারিতে থাকতে চায় ১৬ কোটি বাংলাদেশি।


এবার প্রথমবারের মতো টি-টিয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। টি-টিয়েন্টির তুলনায় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অনেক উজ্জ্বল। আর এ সময়ে সংক্ষিপ্ত ভার্সনে মহেন্দ্র সিং ধোনির দল অনেক বেশি শক্তিশালী। সম্প্রতি তিন ম্যাচের টি-টিয়েন্টি সিরিজে প্রবল পরাক্রম অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে ভারত। এর পর দেশে ফিরে তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে।


এশিয়া কাপেও একই দাপট দলটির। এখন পর্যন্ত অপরাজিত একমাত্র দল তারাই। আসরের প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৪৫ রানে হারিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে এক রকম গুড়িয়ে দিয়েছে। তাদের কাছে পাত্তা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও।


তার পরও টি-টিয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশকে যথেষ্টই সমীহ করছে ভারত। অধিনায়ক ধোনি বলেছেন, ‘এ সময়ে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। তাদের শক্তিও বেড়েছে। ভালো একটি ফাইনালই আশা করছি।’


শিরোপার লড়াইয়ে বাংলাদেশ পাচ্ছে না এ সময়ের সাড়া জাগানো পেসার স্লোয়ার-কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানকে। যদিও মুস্তাফিজকে ছাড়াই সেমিফাইনালের মর্যাদায় উত্তীর্ণ হওয়া ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা।


বাংলাদেশ অধিনায়ক মাশরাফি অবশ্য বলেছেন, আগের ম্যাচে মুস্তাফিজের অভাব বুঝতে দেয়নি তাসকিন। টানা ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে বল করে ক্রিকেট বোদ্ধাদের ভালোই দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের এই স্পিডস্টার।


গত বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের কারিগর ছিলেন মুস্তাফিজ। পুরো সিরিজেই চার স্পেশালিস্ট পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এবারের এশিয়া কাপেও চার পেসার তত্ত্বই অনুসরণ করে বাংলাদেশ। তবে ইনজুরি আক্রান্ত মুস্তাফিজ দলের বাইরে চলে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে কৌশল বদলায় স্বাগতিক ম্যানেজমেন্ট। চার পেসারের জায়গায় খেলতে নামে তিন পেসার নিয়ে। সেরা একাদশে আনা হয় বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে।


ঐতিহ্যগতভাবেই ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে খুবই স্বচ্ছন্দ। তাই ফাইনালে বাংলাদেশ আবার চার পেসার তত্ত্বে ফিরে আসে কিনা, এ নিয়েও চলছে জোর জল্পনা-কল্পনা। কোচ চন্ডিকা হাথুরুসিংহের রিজার্ভে আছেন বাঁ হাতি পেসার আবু হায়দার রনি। সর্বশেষ বিপিএল কাঁপানো রনিকে এখন পর্যন্ত ব্যবহার করেননি এ লঙ্কান কোচ।


মুস্তাফিজের জায়গায় স্কোয়াডভুক্ত হয়েছেন স্টাইলিশ ওপেনার তামিম ইকবাল। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইনিংস উদ্বোধন করেন এ বাঁ হাতি। আসরের প্রথম ম্যাচে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি পিএসএলে দুর্দান্ত ব্যাট করা তামিম। আউট হয়ে যান ৭ রানে। তবে ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে ওঠা মোহাম্মদ আমিরের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে নিজের জাত চেনান এ স্টাইলিশ ওপেনার।


মিরপুরে অনুশীলন শেষে তামিম বলেন, আমি মনে করি টি-টিয়েন্টির দুই ওভারের খেলা। দুই ওভারে ১৫ রান করে এল অথবা দুই ওভারে দুটি উইকেট চলে গেল, এতেই ম্যাচের রূপ বদলে যেতে পারে।’


সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশ এখন একটি বিপজ্জনক দল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের পারফর্মেন্স দিয়েই টাইগাররা তা প্রমাণ করেছে।


অতএব, বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা করাই যেতে পারে। বাংলাদেশ চাইবে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে।

শেয়ার করুন

পাঠকের মতামত