আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিকইনফোর বর্ষসেরা মুস্তাফিজ

ক্রিকইনফোর বর্ষসেরা মুস্তাফিজ

ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বোলিং-বিস্ময় মুস্তাফিজুর রহমান। ওয়েবসাইটটির ব্যবহারকারী ও মনোনীত বিচারকদের বিবেচনায় ২০১৫ সালের মারুতি সুজুকি ইএসপিএন অ্যাওয়ার্ডের ‘অভিষিক্ত’ ক্যাটাগরিতে মনোনীত করা হলো তাকে। মনোনয়ন দেওয়ার পর ভোটাভুটির মাধ্যমেই বেছে নেওয়া হয়েছে ‘কাটার’ মাস্টার খ্যাত বাংলাদেশি এই পেসারকে।

বৃহস্পতিবার সাইটটির বর্ষসেরাদের এই নাম ঘোষণা করা হয়।

২০১৫ সালের জুনে ওয়ানডে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়ে সাড়া ফেলে দেন মুস্তাফিজ। পরের ম্যাচেও নেন ৬ উইকেট। আর অভিষেকে তার এই অভূতপূর্ব সাফল্যের কারণে ক্রিকইনফোর বিচারক প্যানেল এ ক্যাটাগরিতে বেছে নেন তাকে। বিচারকদের মধ্যে ছিলেন— অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল, জেফ ডুজন, জন রাইট, মাহেলা জয়াবর্ধনে, মার্ক বাউচার, মার্ক নিকোলাসসহ ইএসপিএন ক্রিকইনফোর প্রধান সম্পাদক সম্বিত বলসহ অন্যান্য সাংবাদিকরা।

প্রসঙ্গত, অভিষেক সিরিজের ৩টি ম্যাচে সব মিলিয়ে তার উইকেট ছিল ১৩টি। এখন পর্যন্ত ৯টি ওয়ানডে তার গড় ১২.৩৪। আর মোট উইকেট ২৬টি।

মুস্তাফিজ ছাড়াও ৭টি ক্যাটাগরিতে বিশ্বের আরও ৭ ক্রিকেটারকে বর্ষসেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন টেস্টের সেরা ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সেরা বোলার স্টুয়ার্ট ব্রড। আর ওয়ানডেতে সেরা ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সেরা বোলার হয়েছেন টিম সাউদি। টি২০-তে সেরা ব্যাটসম্যান হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে আর সেরা বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।

এ ছাড়া সেরা অধিনায়ক হয়েছেন নিউজিল্যান্ডের বিদায়ী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।


শেয়ার করুন

পাঠকের মতামত