আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

রান চুরি করেছিলেন টেন্ডুলকার!

রান চুরি করেছিলেন টেন্ডুলকার!

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান ৩৪ হাজারেরও বেশি। সব ধরনের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে রান তুলেছেন ৫০ হাজার। সেই শচীন টেন্ডুলকার রান চুরি করেছিলেন। তাও মাত্র ৬ রান!শুনে অনেকের বিশ্বাস নাও হতে পারে। কিন্তু এটাই সত্যি। আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়েতে এই রান ‘চুরি’র কথা লিখেছেন টেন্ডুলকারই।সেটি অবশ্য একেবারে টেন্ডুলকারের শৈশবের ঘটনা। মাত্রই ক্রিকেটটা শুরু করেছেন। মহল্লার গলি ক্রিকেট ছেড়ে সারদাশ্রম বিদ্যামন্দিরের স্কুল ক্রিকেটে শুরু হয়েছে পদযাত্রা। আর স্কুলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই ঘটেছিল এই রান চুরির ঘটনা।স্কুলের হয়ে অভিষেক ম্যাচটিতে টেন্ডুলকার ২৪ রান করেন। যেটা খুব একটা খারাপ ছিল না। অন্তত এর আগে ক্লাব ক্রিকেটে তাঁর ভয়াবহ অভিষেকের তুলনায় অনেক ভালো ছিল। গুরু রমাকান্ত আচরেকার পরিচালিত কামাথ মে​মোরিয়াল ক্লাবের হয়ে শুরুতে বেশ কটা শূন্য মেরেছিলেন টেন্ডুলকার। সেই তুলনায় স্কুল ক্রিকেটের শুরুতে ২৪ করা তাঁকে সে সময় বেশ স্বস্তি দিয়েছিল।এরপরই ঘটল সেই চুরির ঘটনা। টেন্ডুলকার লিখেছেন, ‘স্কুলের হয়ে আমার প্রথম ম্যাচটা আজীবন মনে রাখব, সেটিও অন্য একটি কারণে। কারণ এই ম্যাচ থেকে আমি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিগত শিক্ষা পেয়েছিলাম। এটা আমাকে শিখিয়েছিল, অন্যায়ভাবে কোনো কিছুর চেষ্টা না করতে, ন্যয় ও সততার সঙ্গে খেলাটি খেলতে।’টেন্ডুলকারের অন্যায়টি তো আগেই জেনেছেন, রান চুরি। সেটিও অবশ্য তিনি নিজে সরাসরি করেননি, করেছেন অন্যের প্ররোচনায়। কিন্তু তাতে সায় তো দিয়েছেন। টেন্ডুলকার অনেক বড় মাপের মানুষ বলেই খুবই ‘ছোট’ এই ঘটনা আজও ভুলতে পারেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত