আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত গেলেন বিসিবি সভাপতি

তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত গেলেন বিসিবি সভাপতি

টাইগার পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার প্রসঙ্গে আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করতে ভারতে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর উদ্দেশে রওয়ানা দেন তিনি।

তাসকিনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধের সিদ্ধান্তের রিভিউ চেয়ে সোমবার আইসিসির কাছে নোটিশ পাঠায় বিসিবি।

দুই-একদিনের মধ্যেই তাসকিনের আপিলের বিষয়ে রিভিউ শুনানি হবে।
 
রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাসকিনের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন।

বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি তুলে ধরে আইসিসিকে একটি মেইলও পাঠায় বিসিবি। তাতে ইতিবাচক সাড়া না পাওয়ায় এবার সশরীরে ভারত ছুটে গেলেন নাজমুল হাসান।

বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কিত এক সিদ্ধান্তে গত শনিবার আরাফাত সানি ও তাসকিন আহমেদের খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। এতে বাংলাদেশে যেমন ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তেমনি ক্রিকেট বোদ্ধারাও এর সমালোচনায় মুখর হয়েছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত