আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

‘রাবণের মত ধোনিও ধ্বংস হবে’

‘রাবণের মত ধোনিও ধ্বংস হবে’

যেভাবে রাজা রাবণ নিজের অহঙ্কারের জন্য ধ্বংস হয়েছে, ভারতীয় দলের অধিনায়ক এমএস ধোনির অবস্থাও তাই হবে।


ভারতের একটি ইংরাজি দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে ধোনির বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।


এর আগেও ধোনির বিরুদ্ধে তোপ দেগে খবরের শিরোনামে এসেছিলেন তিনি।


ওই সাক্ষাত্কারে যোগরাজ বলেন, ‘দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর যুবরাজের দাপটের সঙ্গে ফিরে আসাটা সত্যিই প্রশংসনীয়। অধিনায়ক চাইছেন ও পারফর্ম করুক। কিন্তু দুম করে তাকে ৭ নম্বরে নামিয়ে দেওয়ার মানে কী? এর থেকে কী প্রমাণ করতে চাইছেন ধোনি? এক জন ব্যাটসম্যানকে যখন ঘন ঘন তাঁর পজিশন বদল করানো হয়, তখন সেই ব্যাটসম্যানের মনে প্রশ্ন জাগে দলে তার কী আর প্রয়োজন আছে! এটাকে ক্রিকেট বলে না।’


তিনি আরো বলেন, ‘ছেলেকে বলেছি চিন্তা করার কিছু নেই। তার সময় আসবেই।’


তার আরো মন্তব্য, ‘ধোনিকে দু’বছর বসিয়ে দিন, দেখব কামব্যাকের পর সিঙ্গল রান করতে পারে কিনা।’


যোগরাজের অভিযোগ, টার্নিং উইকেটে খেলা সত্ত্বেও যুবরাজকে বল করতে দেননি ধোনি। যদি যুবরাজকে পছন্দই না হয় তা হলে নির্বাচকদের বললেই হয়! ২০১১-র বিশ্বকাপে টার্নিং উইকেটে যুবরাজ যেভাবে ১৫ টা উইকেট নিয়েছে তা সারাবিশ্ব দেখেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত