আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নেইমারকে নিয়ে বার্সা-ব্রাজিল ‘যুদ্ধ’

নেইমারকে নিয়ে বার্সা-ব্রাজিল ‘যুদ্ধ’


 জাতীয় দল না ক্লাব—কমবেশি অনেক ফুটবলারই এই দ্বিধা সঙ্গী করে পথ চলেন। ফেডারেশন ও ক্লাব দ্বন্দ্বে জড়ায়। এবার যেমন নেইমারকে নিয়ে শুরু হয়ে গেছে ব্রাজিল-বার্সেলোনার চাপান–উতোর।


বার্সেলোনা জানিয়ে দিয়েছে, নেইমারকে তারা অলিম্পিক ও কোপা আমেরিকায় খেলতে দেবে না। অথচ যে করেই হোক নেইমারকে দুটি টুর্নামেন্টেই চায় ব্রাজিল।


আগামী জুনে কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ টুর্নামেন্ট আছে যুক্তরাষ্ট্রে। আগস্টেই রিও ডি জেনিরোতে হবে অলিম্পিক। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমও তখনই মাঠে গড়াবে।


বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ এ মাসের শুরুতেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফকে) চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন, দুটি টুর্নামেন্টেই তারা নেইমারকে খেলার অনুমতি দেবেন না।


অবশ্য অলিম্পিক ফিফা অনুমোদিত টুর্নামেন্ট নয় বলে সেটিতে খেলতে নেইমারকে ছাড়পত্র দিতে বাধ্য নয় বার্সা।


এর আগে নেইমার নিজেই বলেছিলেন, সম্ভব হলে দুটি টুর্নামেন্টেই খেলতে চান। গত মাসে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা বার্সা কর্তাদের রাজি করাতে স্পেনেও উড়ে গিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। বার্সেলোনা কর্তৃপক্ষ কোনোভাবেই নেইমারকে ওই দুটি টুর্নামেন্টে খেলার অনুমতি দেবে না বলে শক্ত অবস্থান নিয়েছে।


বার্তোমেউর চিঠির পর ব্রাজিলের গণমাধ্যম ধরে নিয়েছিল, ব্রাজিলের ফেডারেশন ব্যাপারটা মেনেই নিয়েছে। কিন্তু আসলে তারা মানেনি। অলিম্পিক ফুটবলে এখনো সোনা জেতেনি ব্রাজিল, তাই কোপার চেয়ে অলিম্পিকেই নেইমারকে খেলাতে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও শোনা যাচ্ছিল ফেডারেশনের অন্দরে। কিন্তু কাল এক চিঠিতে সিবিএফ জানিয়ে দিয়েছে, নেইমারকে দুটি টুর্নামেন্টেই পেতে লড়াই করবে তারা।


নেইমারেরও তাতে নাকি সায় আছে। চিঠিতে তেমনটাই বলা হয়েছে, ‘কোপা আমেরিকা ও রিও অলিম্পিকে নেইমারকে পেতে সিবিএফ সম্ভাব্য সবকিছুই করবে। নেইমার এর মধ্যেই জানিয়েছেন, দুটি প্রতিযোগিতাতেই তিনি খেলতে চান।’

নেইমারকে নিয়ে বার্সা-ব্রাজিল ‘যুদ্ধ’ কি শুরু হয়ে গেল?

শেয়ার করুন

পাঠকের মতামত