আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অবিশ্বাস্য; দুপুর ১.১৮-বিশ্বের তিন প্রান্তের ক্রিকেটের স্কোর ছিল ৮/১

অবিশ্বাস্য; দুপুর ১.১৮-বিশ্বের তিন প্রান্তের ক্রিকেটের স্কোর ছিল ৮/১

আপনি কি নম্বরের ম্যাজিক উপভোগ করেন! তাহলে আজ দুপুরে ক্রিকেটকে কেন্দ্র করে এই সংখ্যার জাদুটা আপনার বেশ মজা লাগবে। বিশ্বের তিন প্রান্তে চলছে তিনটে আন্তর্জাতিক ম্যাচ। মেলবোর্নে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে দ্বিতীয় টেস্টে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। আর চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবোয়ে। আজ ভারতীয় সময় ঠিক দুপুর ১টা ১৮ মিনিটে তিন জায়গার স্কোর দেখাল ৮ রানে এক উইকেট।দক্ষিণ আফ্রিকার ২৬৭ রানের জবাবে খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ওই দুপুর ১.১৮ স্কোরবোর্ডে তোলে ৮ রানে এক উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাই টানটান উত্তেজনার টেস্টে পাকিস্তানের স্কোরও ঠিক এই সময় হয় ৮ রানে এক উইকেট। জিততে হলে শেষ দিনে চতুর্থ ইনিংসে পাকিস্তানকে করতে হবে ২৪৫ রান। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় সময় ওই দুপুর ১.১৮ তেই বাংলাদেশের স্কোর ছিল ৮ রানে এক উইকেট।বিশ্বের তিনপ্রান্তের ক্রিকেটে অমিল অনেক। উইকেট, প্রতিপক্ষ, পরিবেশ, ম্যাচের পরিস্থিতি সব আলাদা। তবে এত অমিলের মাঝেও একটু সময়ের জন্য মিলে গেল তিন প্রান্তের স্কোরবোর্ড।

শেয়ার করুন

পাঠকের মতামত