আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রহস্য জানালেন যুবরাজ

ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রহস্য জানালেন যুবরাজ

যুবরাজ সিংয়ের ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর দৃশ্য

২০০৭ বিশ্বকাপের কথা মনে আছে? সেই বিশ্বকাপের কথা পুরোপুরি মনে না থাকলেও যুবরাজের ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কথা অনেকেরই মনে থাকার কথা।

 স্টুয়ার্ড ব্রডের ছয়টি বলই সেদিন গ্যালারিতে আছড়ে ফেলেছিলেন যুবি। কীভাবে তিনি পেরেছিলেন? কী ছিল তার ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রহস্য? এতদিন পর আজ তা জানিয়েছেন যুবরাজ সিং।

তাকে সেদিন তাতিয়ে তুলেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সেদিন মাঠে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যুবরাজ বলেন, ‘ফ্লিনটফ আমাকে বলেছিলেন, তিনি আমার কল্লা কেটে ফেলবেন। তখন আমি তাকে বলেছিলাম, আমার হাতে ব্যাট দেখেছো? তুমি জানো এই ব্যাট দিয়ে আমি তোমাকে কোথায় মারতে পারি? আরো বেশ কিছু শব্দ বিনিময় হয় তার আর আমার মধ্যে। সেদিন তার কথায় আমার মেজাজ বেশ বিগড়ে গিয়েছিল। আমি ভীষণ রাগ করেছিলাম এবং প্রত্যেকটি বল উড়িয়ে মারতে চেয়েছিলাম। আর এভাবেই আমি তাকে মোক্ষম জবাব দিতে চেয়েছিলাম এবং পেরেছিলামও। তবে এটা কখনো কখনো পক্ষে যায় এবং কাজে দেয়। আবার কখনো কখনো বিপক্ষে যায়। বুমেরাং হয়। সেদিন আমি তাদের অন্তরে জ্বালা ধরিয়ে দিয়েছিলাম।’

 ডারবানের দর্শকরা বোধহয় কোনও দিন ভুলতে পারবে না সে রাতের কথা। ভুলবেই বা কী করে? ক্রিকেটের যুবরাজ যে সেদিন ব্যাটে ঝড় তুলেছিলেন। সেদিন ছয় বলে ছয়ের রেকর্ডও এসেছিল যুবরাজের ব্যাট থেকে। হতভাগ্য বোলার ছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। গ্যালারিতে উড়ে যাওয়া ছয়ের বর্ণনা দিতে দিতে নিজের খোলোয়াড় জীবনেও ফিরে গিয়েছিলেন সে ম্যাচের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। প্রথম শ্রেণির ক্রিকেটে স্যার গ্যারি সোবার্সের ছয়-ছক্কার রেকর্ড তো এর আগে শাস্ত্রীই ভেঙ্গেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত