আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মুস্তাফিজ দেশে ফিরলেই লালগালিচা সংবর্ধনা

মুস্তাফিজ দেশে ফিরলেই লালগালিচা সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় বীর’ উপাধিতে ভূষিত করেছেন। এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 বৃহস্পতিবার এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, বাংলাদেশে ফেরার পর মুস্তাফিজুর রহমানকে বিমান বন্দর থেকে বীরোচিত লাল গালিচা সংবর্ধনা ও পরবর্তীতে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপমন্ত্রী বলেন, মুস্তাফিজ এখন সন্দেহাতীতভাবে বিশ্বের সেরা বোলার হিসেবে নিজেকে পরিচিত করার মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্ব ক্রীড়াঙ্গনে সম্মানিত করেছেন, যা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি হিসেবে গণ্য।

 গত মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুস্তাফিজ জাতীয় বীর।’ মুস্তাফিজ এখন আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। 

 আইপিএল ক্রিকেটে মুস্তাফিজের পারদর্শিতা এবং যাদুকরী পারফরমেন্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত’।

 এদিকে ক্রীড়াক্ষেত্রে দেশের নাম বিশ্বে উজ্জ্বল করায় তরুণ এই বোলারের ছবি স্থাপন করা হয়েছে পরিকল্পনা কমিশনের দেয়ালে। ছবির শিরোনাম দেওয়া হয়েছে ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’।

 কমিশনের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে সরকারিভাবে ভবনের দেয়াল এবং গেটে ছবি স্থাপন পৃথিবীতে অদ্বিতীয় ঘটনা। 

শেয়ার করুন

পাঠকের মতামত