আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মুস্তাফিজের বাড়িতে মেয়ে ভক্তদের চিঠির বন্যা!

মুস্তাফিজের বাড়িতে মেয়ে ভক্তদের চিঠির বন্যা!

বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন মুস্তফিজুর রহমান। দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো সাফল্যের পর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) তোলপাড় সৃষ্টি করে চলছেন তিনি। তাই বিশ্ব গণমাধ্যমের নজর এখন বাংলাদেশি এই বিস্ময় বালকের দিকে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন মুস্তাফিজ। দলটির সাফল্যে বল হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি এই কাটার মাস্টার। সম্প্রতি এমন সাফল্যের পর দেশীয় ক্রিকেটভক্তরাও মুস্তাফিজকে শুভকামনা জানাতে ব্যস্ত।

২২ গজের পিচে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের উইকেট শিকারের পাশাপাশি মুস্তাফিজ কেড়ে নিয়েছেন অনেক বাংলাদেশি ললনার মনও। মুস্তাফিজের সঙ্গে যোগাযোগের জন্য তার ফোন নাম্বার চাইছেন মেয়ে ভক্তরা। প্রতিদিন তার নামে এমন শত শত চিঠি পেয়ে বিরক্ত মুস্তাফিজের পরিবার। সাতক্ষীরায় মুস্তাফিজের গ্রামের বাড়ির পোস্ট অফিসে অজস্র চিঠি দেখে এএফপি যাকে বলছে, ‘চিঠির বন্যা’।

শুভেচ্ছা বার্তাতেই সীমাবদ্ধ নেই চিঠিগুলো। মেয়ে ভক্তদের আপত্তিকর চিঠিগুলো মোটেও পছন্দ করছেন না মুস্তাফিজের বাবা আবুল কাশেম। এ জন্য পোস্ট অফিসে গিয়ে চিঠিগুলো বাড়িতে পাঠাতে নিষেধ করেছেন তিনি।

 ৭০ বছর বয়সি মুস্তাফিজের বাবার ভাষ্য, ‘আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি যেন চিঠিগুলো বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখনো বাচ্চা। তাকে এখন শুধু ক্রিকেটে মন দিতে হবে। কিভাবে আরও উন্নতি করা যায় সে দিকটা দেখতে হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত