আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

‘সবাই আমার থেকে বাংলা শিখতে চেয়েছিল’

‘সবাই আমার থেকে বাংলা শিখতে চেয়েছিল’

ডেভিড ওয়ার্নার ও টম মুডি মুস্তাফিজের সঙ্গে কথা বলার জন্যে ব্যবহার করেছেন গুগল ট্রান্সলেটর। হায়দরাবাদের টিম বাসে মুস্তাফিজকে পানি দিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘নাও, ঠান্ডা পানি।’ মুস্তাফিজের জন্যে দোভাষী নিয়োগ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।
 আইপিএল চলাকালেই বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল, ‘হায়দরাবাদের চোখের মণি মুস্তাফিজুর রহমান’। দেশে ফিরে মুস্তাফিজও বললেন একই কথা। তার সঙ্গে কথা বলার জন্যে কোচিং স্টাফ, খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের অনেকেই তার থেকে বাংলা ভাষা শিখতে চেয়েছেন বিভিন্ন সময়ে। মুস্তাফিজ এ নিয়ে বলেন, ‘আমি ইংলিশ খুব বেশি পারি না। ক্রিকেটের কিছু ভাষা পারি। সবাই আমার সঙ্গে কথা বলার জন্যে বাংলা শিখতে চেয়েছিল।’ আইপিএলে তার বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ট্রামকার্ড ছিলেন বাঁহাতি এ পেসার। দলের মেন্টর ভিভিএস লক্ষণ বিভিন্ন সময়ে মুস্তাফিজকে বলেছিলেন ক্রিকেটের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা। মুস্তাফিজের প্রশংসা করতে কেউই বাদ যায়নি। মুস্তাফিজ জানালেন, দলের ভেতরে-বাইরে যার সঙ্গে কথা হয়েছে, তারাই তার বোলিংয়ের প্রশংসা করেছেন। দ্য ফিজ বলেন, ‘সবাই আমার সঙ্গে কথা বললে শুধু আমার বোলিংয়ের প্রশংসা করে।’

শেয়ার করুন

পাঠকের মতামত