আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কঠিন গ্রুপে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কঠিন গ্রুপে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটের এই টুর্নামেন্টে গত বিশ্বকাপের ফাইনালের দুই দল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
ইংল্যান্ডের কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। দেশটির কন্ডিশনের সঙ্গে খুব ভালো পরিচয় আছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের।
টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ নির্ধারণ ও সূচি প্রকাশ করে আইসিসি। উদ্বোধনী ম্যাচে ১ জুন ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ জুন একই ভেন্যুতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ৯ জুন কার্ডিফে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
১৪ ও ১৫ জুন হবে আট দলের টুর্নামেন্টের দুই সেমি-ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুন।
‘বি’ গ্রুপে উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ নিয়ে তৃতীয়বার ইংল্যান্ডে হচ্ছে এই টুর্নামেন্ট।

শেয়ার করুন

পাঠকের মতামত