আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মুস্তাফিজ বিশ্বের এক নম্বর বোলার বলেই আমরা তার সঙ্গে চুক্তি করেছি: মার্ক ডেভিস

মুস্তাফিজ বিশ্বের এক নম্বর বোলার বলেই আমরা তার সঙ্গে চুক্তি করেছি: মার্ক ডেভিস

আইপিএল শেষ করে দেশে ফিরে বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স মুস্তাফিজের আশায় পথ চেয়ে আছে।
দলটির আশা শেষ পর্যন্ত সাসেক্সে খেলতে আসবেন দ্য ফিজ। তবে গত সপ্তাহে বিসিবি জানিয়েছে মুস্তাফিজের পুরোপুরি ফিট হতে আরও ছয় সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে, সেই পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় ইংলিশ দল সাসেক্স। মুস্তাফিজকে
কাউন্টি ক্রিকেটে খেলতে দেওয়া হবে কিনা সে বিষয়ে বিসিবির কাছে চিঠি পাঠিয়ে স্পষ্ট জবাব চায় দলটি।
সাসেক্সের হেড কোচ মার্ক ডেভিস বলেন, 'আমরা মুস্তাফিজের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট জবাব চাই। আমি বাংলাদেশের কোচের (চন্ডিকা হাথুরুসিংহে) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন দু সপ্তাহ পর জানানো হবে। মুস্তাফিজ এখন তার ফিজিও ও ট্রেইনারের সঙ্গে কাজ করছে।'
মুস্তাফিজকে এখনও দলে না পেয়ে হতাশ সাসেক্স কোচ। তিনি বলেন, 'মুস্তাফিজ বিশ্বের এক নম্বর বোলার বলেই তার সঙ্গে আমরা চুক্তি করেছি।’ সাসেক্সে হতাশার কারণও আছে। কাটার মাস্টারের বদলি হিসেবে ভালো কোনও বিদেশি খেলোয়াড় পাচ্ছে না তারা। কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে বিশ্বের সেরা খেলোয়াড়দের প্রায় সবাই ওইসব দলের সঙ্গে চুক্তি করে ফেলেছেন!

শেয়ার করুন

পাঠকের মতামত