আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

হত্যার হুমকি পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শামি

হত্যার হুমকি পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শামি

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। এরপরেই হত্যার হুমকি পেয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। গম্ভীরের পর এবার হত্যার হুমকি পেয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি।

শামির কাছে প্রাণনাশের হুমকি ও ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে। হুমকির ঘটনায় ইতোমধ্যে উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। শামির ভাই হাসিব অভিযোগপত্র দায়ের করেছেন।

এফআইআরে উল্লেখ করা হয়, 'রাজপুত সিন্দর' নামের এক ব্যক্তি ই-মেইলের মাধ্যমে শামিকে হত্যার হুমকি দেন এবং মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি দাবি করেন। ওই ই-মেইলের ভিত্তিতেই অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। আমরোহার পুলিশ সুপার জানান, ইন্ডিয়ান পেনাল কোড ২০২৩-এর ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে।

চলমান আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন শামি। ৯ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন ভারতীয় এই পেসার। সবশেষ ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শামির। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত