আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮৭ রানে জিতেছে নুরুল হাসান সোহানের দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
 
দ্বিতীয় এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সেঞ্চুরি করেন মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান। তাদের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয়।  

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনার নাঈম শেখ ৪০ রানের ইনিংস খেলেন। তিনে নেমে এনামুল হক ৩৯ রান করে ফিরে যান। বাংলাদেশ ‘এ’ দল ৯৭ রানে ৩ উইকেট হারায়। সেখান থেকে ২২৫ রানের জুটি গড়েন অঙ্কন ও সোহান। 

বিপিএলের পর ডিপিএলে দারুণ ছন্দে থাকা অঙ্কন চারে ব্যাট করতে নেমে ১০৮ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তিনি সাতটি চার ও পাঁচটি ছক্কা মারেন। অধিনায়ক সোহান ১০১ বলে ১১২ রান করেন। তার ব্যাট থেকে সাতটি করে চার ও ছক্কা আসে। 

নিউজিল্যান্ডের ওপেনার ডেল ফিলিপস ৫৪ বল খেলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। তিনি ১৪টি চার ও দুটি ছক্কা মারেন। কিন্তু টপ ও মিডলের অন্য চার ব্যাটার ব্যর্থ হন। লোয়ার মিডলে জস ক্লার্কসন ৩৪ ও মিচি হে ৩৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পেসার শরিফুল ইসলাম ২ উইকেট নেন। স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক ৩ উইকেট দখল করেন। দুটি করে উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত