আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোহলির অবসর সিদ্ধান্তে বিসিসিআইয়ের অনুরোধ ব্যর্থ

কোহলির অবসর সিদ্ধান্তে বিসিসিআইয়ের অনুরোধ ব্যর্থ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) বিষয়টি জানিয়েছেন তিনি। তবে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন। তবুও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন কোহলি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। কোহলি না থাকলে দল নির্বাচন করতে গিয়ে বেশ বিপাকে পড়তে হবে বিসিসিআইয়ের নির্বাচকদের। তাই কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা।


টেস্টকে বিদায় জানাতে চান কোহলি, কী করবে বিসিসিআইটেস্টকে বিদায় জানাতে চান কোহলি, কী করবে বিসিসিআই
তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তে অটল রয়েছেন কোহলি। বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকরা অন্তত ইংল্যান্ড সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন কোহলিকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন কোহলি। আগামী সপ্তাহে দল নির্বাচনী সভার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে।'


গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। সেঞ্চুরি ছিল একটি। ব্যাটে রান–খরার কারণে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই সমালোচনা হয়েছিল কোহলিকে নিয়ে। কেউ কেউ টেস্টে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত