আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পিএসএলেতে খেলতে বিসিবির অনুমতি চাইলেন সাকিব

পিএসএলেতে খেলতে বিসিবির অনুমতি চাইলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের চলমান আসরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

কিন্তু আজ বৃহস্পতিবার জানা যায়, পাকিস্তানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

উল্লেখ্য, পিএসএলের এবারের আসরে শুরু থেকেই লাহোর কালান্দার্সের দলে আছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। কিন্তু ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পুনরায় সূচিত ম্যাচগুলোতে রিশাদের খেলা এখনো অনিশ্চিত। একই সঙ্গে নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার দল ছেড়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে সাকিবের জন্য জায়গা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিএসএলে এই প্রথমবার খেলছেন না সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয় তার। এরপর তিনি পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ ও স্ট্রাইক রেট ১০৭.১৪। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনোমি রেট ৭.৩৯।

বহুদিন পর আবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব—এ খবরে উচ্ছ্বসিত তার ভক্ত-সমর্থকরাও। এখন দেখার বিষয়, বিসিবি কত দ্রুত ছাড়পত্র প্রদান করে এবং লাহোর কালান্দার্স কবে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত