আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার: বিসিবি

পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার: বিসিবি

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। কিন্তু পিএসএল স্থগিত করে পুনরায় চালু করায় বাংলাদেশ সিরিজ দুই দিন পিছিয়ে নতুন করে সূচি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

ভারত-পাকিস্তান সংঘাত পরবর্তী নিরাপত্তা শঙ্কায় ওই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের পক্ষ থেকে সরকারের দিকে ঠেলে দেওয়া হয়। সরকার নিরাপত্তার বিষয় নিয়ে পরিষ্কার ধারণা দিলেই বিসিবি পাকিস্তানে দল পাঠাতে চায় বলে এর আগে জানানো হয়। 

আজ বৃহস্পতিবার বিসিবি জানায়, সরকারের পক্ষ থেকে তারা সবুজ সংকেত পেয়েছেন। পাকিস্তান সফরে যেতে সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই। বিসিবির সূত্র সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা সরকারের থেকে পাকিস্তান সিরিজ খেলতে যাওয়ার বিষয়ে সবুজ সংকেত পেয়েছি। 

এখন এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। আশা করছি দ্রুতই তা পেয়ে যাবো। কারণ সরকারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তারা আমাদের পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেবে।’ 

বিসিবি জানায়, ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে চান কিনা তা নিয়ে কথা বলবেন, ‘আমরা এবার ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো। শুনেছি, কেউ কেউ নিরাপত্তা শঙ্কার কারণে পাকিস্তান সফরে যেতে চায় না। আমরা কাউকে সফরের জন্য জোর করবো না।’ 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত