আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

এইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ৭০ কোটি ৮ লাখ টাকা

এইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ৭০ কোটি ৮ লাখ টাকা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা। আগের আসরের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ।

চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৪ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি টাকা।
এইদিকে, শীর্ষ দুইয়ে জায়গা না পেলেও তৃতীয় স্থানে থেকে বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে ভারত যা ১.৪ মিলিয়ন ডলার। চতুর্থ স্থান পাওয়া নিউজিল্যান্ড পাবে ১.২ মিলিয়ন ডলার।

পঞ্চম থেকে নবম পর্যন্ত অবস্থান করা দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি। ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার (প্রায় সাড়ে ১১ কোটি টাকা), শ্রীলঙ্কা ৮ লাখ ৪০ হাজার ডলার এবং বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা।

অষ্টম হওয়া ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা) এবং তলানিতে থাকা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় পৌনে ৬ কোটি টাকা।

প্রসঙ্গত, আগের দুই চক্রে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ২০১৯-২১ মৌসুমে কোনো ম্যাচ না জিতে নবম হয়েছিল দলটি। ২০২১-২৩ মৌসুমে একটি জয় নিয়ে আবারও তলানিতে ছিল টাইগাররা। তবে এবার কিছুটা উন্নতি হয়েছে। মোট ১২ ম্যাচ খেলে ৪টিতে জয় এসেছে বাংলাদেশের। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে এসেছে তারা, যা এই চক্রে বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে।

উল্লেখ্য যে, এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে আগামী ১১ জুন, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত