আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

পাকিস্তান সুপার লিগের পুনরায় শুরু হওয়া পর্বে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ শনিবার ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার ছবি প্রকাশ করা হয়।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে আসর থেকে ছিটকে পড়ায়, তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর। সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা, ভানুকা রাজাপাকশে এবং অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

আগামীকাল রাতেই মাঠে নামছে লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ পেশোয়ার জালমি। সেই ম্যাচেই লাহোরের একাদশে দেখা যেতে পারে ৩৮ বছর বয়সী সাকিবকে। এটি লাহোরের লিগ পর্বের শেষ ম্যাচ। কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকায় সেরা চারে থেকে প্লে-অফে উঠার সুযোগ রয়েছে দলটির। সে ক্ষেত্রে সাকিব আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন।

এর আগে ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয়েছিল সাকিবের। পরে ২০১৭ ও ২০২৩ সালে পেশোয়ার জালমির জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট।

গত বছর নভেম্বরের পর আর কোনো ম্যাচে মাঠে নামেননি সাকিব। সবশেষ তিনি খেলেছেন ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। দীর্ঘদিন পর মাঠে ফেরার মঞ্চ হিসেবে এবার বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত