আপডেট :

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

        ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক অভিযানে মনোবিজ্ঞানী ও চিকিৎসকসহ ৪২ জন গ্রেপ্তার

        ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ নির্মাণে খরচ হতে পারে ১.২ ট্রিলিয়ন ডলার

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে শেষ যাত্রীরাও নামলেন, আরও তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত

        এফডিএ প্রধানের পদ ছাড়লেন মার্টি মাকারি, ঘোষণা ট্রাম্পের

        চীনা প্রচারণা চালানোর অভিযোগে দোষ স্বীকারে রাজি ক্যালিফোর্নিয়ার মেয়র

        ক্যালিফোর্নিয়ায় শিশু নির্যাতনবিষয়ক অনলাইন চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৪২

        গ্রিনল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি স্থাপনে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা

        জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম Canvas হ্যাক: শিক্ষার্থীদের তথ্য প্রকাশ না করতে হ্যাকারদের সঙ্গে সমঝোতা

        শিশুদের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে টেক্সাসের মামলা

        হান্টাভাইরাস আশঙ্কায় নেব্রাস্কায় নজরদারিতে ১৮ মার্কিন যাত্রী

        ক্যালিফোর্নিয়ায় ৩৫০টির বেশি ভূমিকম্প, কমছে কম্পন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম, বেড়েছে দাবানলের ঝুঁকি

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে খেলবে না ভারত

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে খেলবে না ভারত

ভারতের কিছু সংবাদ মাধ্যম দাবি করে, আসন্ন এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে খেলবে না ভারত। এসিসি’কে চিঠি দিয়ে দুটি আসর থেকেই নাম প্রত্যাহার করেছে বিসিসিআই। এমন খবরে বিসিসিআিই-এর সেক্রেটারি জানান, বেরিয়ে যাওয়া তো দূরের কথা বোর্ড সভায় এই বিষয়ে কোন আলাপই হয়নি। 

বিসিসিআই-এর সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া জানান, ‘আজ সকাল থেকেই কিছু প্রতিবেদন নজরে এসেছে, সেখানে বলা হয়েছে- বিসিসিআই ছেলেদের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এমন খবর পুরোপুরিই মিথ্যা, বিসিসিআই এশিয়া কাপ নিয়ে কোন আলোচনা করেনি এবং এই টুর্নামেন্ট নিয়ে এখনো কোন পদক্ষেপ নেয়নি।’ 

তিনি জানান, ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আইপিএলে মনোযোগ রেখেছে। সঙ্গে ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের পরিকল্পনা ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করছে। 

এবারের ছেলেদের এশিয়া কাপের আয়োজক ভারত। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় হওয়ার কথা। কিন্তু ভারতে পাকিস্তানের হামলার অভিযোগ ও পরবর্তীতে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের প্রভাবে এশিয়া কাপ বাতিলের শঙ্কা জাগে।

ভারতের দিক থেকে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ক্রিকেট বন্ধেরও দাবি জানানো হয়েছে। ভারতীয় জাতীয় দলের হেড কোচ ও বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার বিপক্ষে। এমনকি এসিসি ও আইসিসির ইভেন্টেও তারা একে অপরের মুখোমুখি হতে চান না। সুনীল গাভাস্কারও একই প্রস্তাব দিয়েছেন।

সাইকিয়া জানান, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই কোন সিদ্ধান্তে আসলে তা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে এসিসির টুর্নামেন্ট নিয়ে তারা ভাবছেন না।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত