আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ওয়ানডেতে নতুন ইতিহাস: অস্ট্রেলিয়ার ৪৩১ রানের রেকর্ড জয়!

ওয়ানডেতে নতুন ইতিহাস: অস্ট্রেলিয়ার ৪৩১ রানের রেকর্ড জয়!

২০০৬ সালে ওয়ানডের ইতিহাসে প্রথমবার চারশ রানের বেশি দলীয় সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদিন ৪৩৪ রান করেও হারের তেঁতো স্বাদ পেয়েছিল অজিরা। আজ রোববার নিজেদের সর্বোচ্চ রানের সেই রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েও পারেনি ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে অজি ব্যাটাররা বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। রেকর্ডময় এমন ম্যাচে ২৭৬ রানের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানটাও হলো প্রোটিয়াদের বিপক্ষে। প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে মিচেল মার্শের দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামে। আর তাতেই বিধ্বংসী রূপ অজি ব্যাটারদের।

এই দিন ওয়ানডের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার তিন টপ অর্ডার সেঞ্চুরি করলেন। যাতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে তাদের সংগ্রহ ৪৩১ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভার ৫ বলে মাত্র ১৫৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ডেওয়াল্ড ব্রেভিস করে ৪৯ রান। বল হাতে ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে ধস নামান কুপার কনলি। 

অজিদের পক্ষে সর্বোচ্চ ১০৩ বলে সর্বোচ্চ ১৪২ রান করেছেন ট্রাভিস হেড। এ ছাড়া অধিনায়ক মিচেল মার্শ ১০৬ বলে ১০০ এবং ক্যামেরন গ্রিন ৫৫ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আরেক অপরাজিত ব্যাটার অ্যালেক্স ক্যারির ব্যাটেও ৩৭ বলে ৫০ ফিফটি করেছেন। 

এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দুটি ১৫০–এর বেশি রানের জুটি হয়েছে। যা সবমিলিয়ে ওয়ানডেতে দশমবার। ওপেনিং জুটিতে হেড-মার্শের ২৫০ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো দলের হিসাবে তৃতীয় সর্বোচ্চ।

আরও বেশ কয়েকটি রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটিতে। অজিদের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন গ্রিন। এর আগে গ্লেন ম্যাক্সওয়েল ৪০ বলে সেঞ্চুরি করেন ২০২৩ সালে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচ দিয়ে ওয়ানডের এক ইনিংসে পঞ্চমবার কোনো দলের তিন ব্যাটার সেঞ্চুরি করলেন। একই রেকর্ড দক্ষিণ আফ্রিকা তিনবার এবং ইংল্যান্ডের একবার রয়েছে।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার করা ৪৩১ রান সবমিলিয়ে নবম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে মাত্র ২ উইকেট হারিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩৯ রান করেছিল প্রোটিয়ারা। এই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছেন অজি ব্যাটাররা। যা ওয়ানডেতে ঘরের মাঠে দলটির সর্বোচ্চ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ (১৯টি ছক্কা হাঁকায় ইংল্যান্ড)। এ ছাড়া ওয়ানডেতে অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি ছক্কা মারলেন গ্রিন। ৯টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে রয়েছে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত