আপডেট :

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

        ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে লস এঞ্জেলেস, বলছেন আয়োজকরা

        কম্পটনে স্বাধীনতা দিবসের দুই অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩, আহত ৪

        ক্যালিফোর্নিয়া থেকে একাই নৌকা বেয়ে হাওয়াই পৌঁছে ইতিহাস গড়লেন মার্কিন নারী

        নিউইয়র্কে স্বাধীনতা দিবসের বারবিকিউ অনুষ্ঠানে গুলি, শিশুসহ আহত ৮

        ফ্লোরিডায় ‘টিন টেকওভার’ সমাবেশে গুলিতে নিহত ১, আহত ৬

        ম্যানহাটনের নদীতে সি-প্লেনের জরুরি অবতরণ, নিরাপদে উদ্ধার ৮ জন

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ৫০০ উইকেট ও ৭০০০ রান

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ৫০০ উইকেট ও ৭০০০ রান

স্বীকৃত টি-টোয়েন্টির ৪৯৯তম উইকেটটি সাকিব আল হাসান পেয়েছিলেন ২০ আগস্ট ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। চার দিন ও দুই ম্যাচ পর ‘৫০০’ পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলা সাকিব আজ অ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়ে পেয়ে গেছেন ৫০০তম উইকেট।

টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব অনন্য এক কীর্তিতেও নাম লিখিয়েছেন। ইতিহাসের প্রথম ক্রিকেটে হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটে ‘ডাবল’ পেলেন সাকিব। আজকের ম্যাচের আগে ২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান ছিল ৭৫৪৯।

ডাবলটাকে ৫০০ উইকেট ও ৫ হাজার রানে নামিয়ে আনলে সাকিব হয়ে যান দ্বিতীয়। স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে শুধু ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভোর (৬৯৭০ রান ও ৬৩১ উইকেট)। 

স্বীকৃত টি–টোয়েন্টিতে ৫০০ উইকেট

উইকেট    বোলার    ম্যাচ    সেরা    ইকোনমি
৬৬০    রশিদ খান    ৪৮৭    ৬/১৭    ৬.৫৯
৬৩১    ডোয়াইন ব্রাভো    ৫৮২    ৫/২৩    ৮.২৬
৫৯০    সুনীল নারাইন    ৫৫৭    ৫/১৯    ৬.১৭
৫৫৪    ইমরান তাহির    ৪৩৬    ৫/২১    ৬.৯৬
৫০২    সাকিব আল হাসান    ৪৫৭    ৬/৬    ৬.৭৮
সেন্ট কিটসের বিপক্ষে আজ ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। সাকিব বোলিংয়ে আসেন ১৫তম ওভারে। তৃতীয় বলেই ‘৫০০’ পেয়ে যেতে পারতেন সাকিব। কিন্তু জেইডেন সিলস ক্যাচ নিতে গিয়ে সীমানা দড়িতে পা লাগিয়ে ফেলে ছক্কা পাইয়ে দেন রিজওয়ানকে। পাকিস্তানের এশিয়া কাপের দলে না থাকা রিজওয়ান ওভারের শেষ বলে সহজ এক ফিরতি ক্যাচ তুলে অপেক্ষার অবসান ঘটান সাকিবের।

৫০১ নম্বর উইকেটটা সাকিব পেয়ে যান পরের ওভারের দ্বিতীয় বলে কাইল মায়ার্সকে কাভারে উসমান মিরের ক্যাচ বানিয়ে। তিন বল পরে আসে ৫০২ নম্বর উইকেট। এবার স্লগ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে সালমান ইরশাদের ক্যাচ হয়ে যান নাভিন বিদাইসি। প্রথম ওভারে ৯ রান দেওয়া সাকিব দ্বিতীয় ওভারে দেন ২ রান। এরপর আর তাঁকে বোলিংয়ে আনেননি অধিনায়ক। তবে শেষ ওভারে আব্বাস আফ্রিদিকে রানআউট করতে বড় ভূমিকা রেখেছেন সাকিব।

সাকিবের মাইলফলক ছোঁয়ার দিনে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৯ উইকেটে করেছে ১৩৩ রান। ৩১ বলে সর্বোচ্চ ৩২ রান ওপেনার এভিন লুইসের। এ ছাড়া ২৬ বলে ৩০ রান করেছেন সাকিবের শিকার রিজওয়ান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত