আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

নেদারল্যান্ডস কোচ সিলেটে উধাও, চলছে খোঁজাখুঁজি

নেদারল্যান্ডস কোচ সিলেটে উধাও, চলছে খোঁজাখুঁজি

শুরুতে নেদারল্যান্ডস দলের মিডিয়া ম্যানেজার কোরেভ রুটগার্স বেশ মজাই করলেন, ‘কোথায় আমার কোচ! হাইজ্যাক হয়ে গেছে নাকি?’ তবে সময় যত গড়াচ্ছিল, তার কপালের ছোট ছোট জমা ঘামগুলো গড়িয়ে পড়তে শুরু করল। চোয়ালটা শক্ত হয়ে গেল এবার, ‘আমার কোচ সত্যিই মিসিং। তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’


শুক্রবার (২৯ আগস্ট) সিলেটে প্রায় ৩০ মিনিটের একটা রুদ্ধদ্বার পরিবেশ তৈরি হলো।


প্রথমে বিষয়টিকে রসিকতার ছলে উড়িয়ে দিয়েছিলেন দলের মিডিয়া ম্যানেজার কোরেভ রুটগার্স। হাসতে হাসতে বলেছিলেন, ‘আমার কোচ কি হাইজ্যাক হয়ে গেল?’ তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার মুখে দেখা দেয় চিন্তার ছাপ। সাংবাদিকদের উদ্দেশে তখন বলেন, ‘আমার কোচ সত্যিই মিসিং। কোথাও পাওয়া যাচ্ছে না।’

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, সফরকারী দলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে স্থানীয় সাংবাদিকরাও কোচকে খুঁজতে নেমে পড়েন। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না রায়ানের সঙ্গে।

চার বছর (২০১৮–২০২২) বাংলাদেশের জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন রায়ান। এ দেশের মাঠ ও পরিবেশ তার চেনা। তাই এমন এক দিনে, পরিচিত সিলেটের মাঠেই এভাবে তার ‘হারিয়ে’ যাওয়ার খবরে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন।

শেষমেশ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হন্তদন্ত হয়ে উপস্থিত হন রায়ান কুক। সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করে তিনি জানান, ‘আমি আসলে ম্যাচ রেফারির রুমে ছিলাম। সেখানে একটি আনুষ্ঠানিক বৈঠক ছিল।’

এই বিষয়ে মিডিয়া ম্যানেজার কোরেভ অবগত না থাকায় পুরো বিভ্রান্তির সূত্রপাত হয় বলে জানা যায়।

সাংবাদিকদের সঙ্গে দেখা হওয়ায় রায়ান নিজেও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন,‘বাংলাদেশে ফিরে দারুণ লাগছে। অনেক দিনের পরিচিত মুখ দেখলাম। এখানে অনেক সুন্দর স্মৃতি রয়েছে।’

সিলেট নিয়ে আলাদাভাবে বললেন, ‘যখন শুনলাম সিরিজটি সিলেটে হবে, তখনই মনে পড়ল—এই মাঠে তো অনেক ভালো স্মৃতি রয়েছে। কোচ, কর্মকর্তা—সবাইকে দেখে ভালো লাগছে।’

পুরনো অভিজ্ঞতা আর স্মৃতিকে কাজে লাগিয়ে এই সফরে অন্তত একটি জয় তুলে নিতে চান রায়ান কুক। জানিয়েছেন, সেই লক্ষ্য নিয়েই দল প্রস্তুতি নিয়ে এসেছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত